২৪ ঘণ্টা অনলাইন : প্রযুক্তিপ্রেমি ক্রেতা এবং করপোরেট গ্রাহকদের জন্য ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে বিশেষ ডিসকাউন্ট সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের অল ইন ওয়ান পিসি ক্রয়ে গ্রাহকরা সর্বনিম্ন ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন। পাশাপাশি ইউনিফাই অল ইন ওয়ান পিসির সাথে ফ্রি ব্লুটুথ কিবোর্ড ও মাউস কম্বো দিচ্ছে ওয়ালটন।উল্লেখ্য, অল ইন ওয়ান পিসিতে মনিটরের সঙ্গে র্যাম, রমসহ কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ সংযোজিত থাকে। তারহীন স্লিম ডেস্ক কম্পিউটার সেটআপ হিসেবে অল ইন ওয়ান পিসি ক্রমেই দেশে জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন করপোরেট অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অল ইন ওয়ান পিসির চাহিদা বেড়েই চলছে। সহজে সেটআপ করার সুবিধা ও কম জায়গা প্রয়োজন হওয়ার পাশাপাশি এতে রয়েছে দৈনন্দিন কাজ করার শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ-সহ প্রয়োজনীয় সব ফিচার। এছাড়া অনলাইন মিটিংয়ের জন্য এতে রয়েছে এইচডি ওয়েবক্যাম।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমানে ডেস্কটপ পিসির চেয়ে অল ইন ওয়ান পিসির জনপ্রিয়তা বেশি। ওয়ালটনের অল ইন ওয়ান পিসিগুলো এমনভাবে ডিজাইন ও কনফিগারেশন নির্ধারণ করা হয়েছে যাতে কম্পিউটার ব্যবহারকারীরা নান্দনিকতার সঙ্গে সর্বোচ্চ পারফরমেন্স পান। এছাড়াও ওয়ালটন অল ইন ওয়ান পিসিতে রয়েছে কাস্টোমাইজেশন সুবিধা। ফলে গ্রাহক তার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।বর্তমানে বাজারে রয়েছে পাঁচটি ভিন্ন সিরিজের ২০টিরও বেশি মডেলের অল ইন ওয়ান পিসি যাতে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফিচার যুক্ত করা রয়েছে। ইউনিফাই অল ইন ওয়ান পিসিগুলো এখন ডিসকাউন্টে ৪৪,৮৬৫ টাকা থেকে শুরু করে ৮৩,৯৩৭ টাকা পর্যন্ত মূল্যে আকর্ষণীয় ফিচারযুক্ত বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ওয়ালটন ইউনিফাই অলইনওয়ান পিসিতে রয়েছে ইন্টেলের কোর আই সেভেন ১২ জেনারেশন পর্যন্ত প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই ও এইচডি ক্যামেরসহ প্রয়োজনীয় সকল ফিচার। সেই সাথে রয়েছে ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। ক্রেতারা অনলাইনে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/all-in-one-pc) অথবা নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে ছাড়কৃত মূল্যে সব ধরনের অল ইন ওয়ান পিসি ক্রয় করতে পারবেন।
২৪ ঘণ্টা/এআর
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।