শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে অনুষ্ঠিত হল পো কার্নিভাল, সহযোগিতায় ‘স্বপ্ন’

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:১৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মানুষ ও প্রাণীদের মাঝে ভালোবাসার বহি:প্রকাশ ঘটাতে অনুষ্ঠিত হলো পো কার্নিভাল ২০২৫ । শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী গুলশান সোসাইটি পার্কে এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

রাজধানীর গুলশান ২ এর লেকপাড়ে বাসার আদরের প্রিয় পোষা কুকুর ও বিড়ালকে সাথে নিয়ে সকাল থেকে অনুষ্ঠানে আসতে শুরু করেন পশুপ্রেমীরা। দিনব্যাপী পোষা প্রাণী এবং সমর্থকদের ছিল এক মিলনমেলা। অনুষ্ঠানে সহযোগিতা করার পাশাপাশি এই আয়োজনে ‘স্বপ্ন’র ছিল নিজস্ব স্টল। মোট ৩০টি স্টলসহ এবারের আয়োজনে এসব স্টলে ছিল পোষাপ্রাণীর খাবারসহ প্রয়োজনীয় নানা উপকরণ।

অনুষ্ঠানে আসা পশুপ্রেমী সুমন হাসান জানান, ওরা তো একটা প্রাণী। তাদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য জায়গা দরকার হয়। তাদের নিয়ে ঘুরতে নিয়ে আসলাম আজ। চমৎকার আয়োজন, একটা আত্মতৃপ্তি কাজ করছে আমার। যারা এই আয়োজনের সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে, এই আয়োজনের সাথে থাকার জন্য স্বপ্ন-কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

এ আয়োজনের একটি পর্বে ছিল পোষাপ্রাণীদের নিয়ে ফ্যাশন শো। মানুষ ও প্রাণীর মধ্যে অব্যক্ত সংযোগ প্রত্যক্ষ করার সুযোগ সৃষ্টি হয়েছে এই আয়োজনে- এমনটিই জানান পশুপ্রেমী ও আয়োজকরা।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।