২৪ঘন্টা অনলাইন : আগামী ভালোবাসা দিবসে আসছে ‘কাঠগোলাপের বিয়ে’ শিরেনামে বিশেষ নাটক। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পবুননে মীর রাব্বি, আনিকা আইরা, সালমান আরাফাত ও সাইদা ইসলামের অভিনয়ে নাটকটি নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কবিতা নির্ভর এই গল্পটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙ্গামাটির বিভিন্ন মনোরম স্থানে।
মো. কামরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এই নাটকটি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটউব চ্যানেলে।প্রযোজক মো. কামরুজ্জামান বলেন, আমি সব সময়ই চাই সাহিত্য নির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে আসলে হাত ছাড়া করতে চাই না। র্নিমাতা, কলাকুশলি আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এই ভ্যালেন্টাইনের সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে।
নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রাচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলতে পারেন। প্রতিটা সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝে মাঝে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম-পাওয়া আর নাপাওয়ার টানাপোড়ন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা। আশা করছি এই ভালোবাসা দিবসে একেবারেই অন্যরকম একটা গল্প দেখতে পাবেন সবাই।
মীর রাব্বি জানিয়েছেন, বহুদিন পরে চমৎকার স্ক্রিপ্ট হাতে পেয়েছি। প্রত্যেকটা দৃশ্যই একেকটা ‘ভিজ্যুয়েল পোয়েট্রিক জার্নি’ বলে মনে হয়েছে আমার কাছে। অসাধারণ এই কাজটার সাথে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।
২৪ঘন্টা/এআর
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।