শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুডোর স্বদেশী পণ্য ব্যবহারের ডাকে ব্যাপক সাড়া কানাডিয়ানদের  

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৭:২৭ পিএম
webnews24

মৃণাল বন্দ্য, কানাডা থেকে : মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দেশের জনগণকে আহবান জানিয়েছেন স্বদেশী পণ্য ব্যবহারের জন্য। এতে ব্যাপক সাড়া মিলেছে। কানাডা জুড়ে চলছে স্বদেশী পণ্য কেনা নিয়ে ব্যাপক ক্যাম্পিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে উৎসাহ যোগাচ্ছেন। কানাডার কোন ব্র্যান্ডের কি পাওয়া যাচ্ছে তা নিয়ে পোষ্ট দিচ্ছেন । বিভিন্ন স্টোরগুলো আলাদা করে সাজাচ্ছে কানাডিয়ান প্রোডাক্ট। আমেরিকান পণ্য বয়কটের কথা সরাসরি না বললেও ট্রুডো যে এটাই বুঝিয়েছেন তা বুঝতে দেরি হয়নি সাধারণ জনগণের। এর আগে কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রুডো বলেছেন, ‘কানাডা এবার ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এর মধ্যে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর করা হবে।’

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের শুল্ক মূলত ফেন্টানিল প্রবাহ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে, সাংবাদিকদের এই উক্তির জবাবে ট্রুডো বলেন, ‘মার্কিন-কানাডা সীমান্ত বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিরাপদ সীমান্ত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। এমনকি অবৈধ অভিবাসীদের মধ্যেও ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে।’

এদিন ট্রুডো সংবাদ সম্মেলনে বেশকিছু পণ্যের তালিকা প্রকাশ করেন, যেগুলোতে শুল্ক বসতে যাচ্ছে। এর মধ্যে আমেরিকান বিয়ার, ওয়াইন, বারবন, ফলমূল ও ফলের রস (বিশেষ করে কমলার রস), শাকসবজি, পারফিউম, পোশাক ও জুতা, গৃহস্থালি সরঞ্জাম, খেলাধুলার সামগ্রী ও আসবাবপত্র, কাঠ ও প্লাস্টিকের মতো উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে এক নির্বাহী আদেশের মাধ্যমে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কানাডার জ্বালানি পণ্যগুলোর ক্ষেত্রে এই শুল্ক ১০ শতাংশ ধার্য করা হয়েছে। অন্যদিকে অবৈধ অভিবাসন ও মাদকের ‘বড় ধরনের হুমকি’ উল্লেখ করে তিনি চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা ইতিমধ্যে বিভিন্ন শুল্কের আওতায় রয়েছে। আর এসব শুল্ক ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে।

জানা গেছে, ট্রাম্পের এই ঘোষনার পরে বেশ কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্প সাড়া দেননি। এবার ট্রুডোর ঘোষনার পরে আর কানাডার সাধারণ মানুষের আমেরিকার পণ্য এবং ট্রুরিজম থেকে মুখ ফিরিয়ে নেয়ায় ট্রাম্প নিজে থেকে কথা বলতে চেয়েছেন। সোমবার সকালেই কথা হতে পারে দুই দেশের সরকার প্রধানের। সবার দৃষ্টি আজ বোধকরি সেদিকেই থাকবে। 
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।