শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার পেল মিনিস্টার ইলেকট্রনিক্স

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:২৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে দ্বিতীয় সেরার পুরস্কার পেয়েছে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।

মেলার সমাপনী দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মো. মাহমুদুর রহমান খান।

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক হাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহিম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সচিব বিবেক সরকার।

এ প্রসঙ্গে ব্যাপারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মো. মাহমুদুর রহমান খান বলেন, মিনিস্টার গ্রুপ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে ও সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়াও বিক্রির পরেও সেবা দিচ্ছে।

তিনি আরও বলেন, ক্রেতাদের জন্য সারাদেশে মিনিস্টার  গ্রুপের “কোটিপতি হোন” অফার চলছে। এই অফারের মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচকার্ড। এই স্ক্র্যাচকার্ড ঘষে হতে পারেন কোটিপতি কিংবা লাখপতি। এছাড়াও রয়েছে একটির সঙ্গে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার। ইতোমধ্যে আমরা ২ জন লাখপতি পেয়েছি।

মাহমুদুর রহমান খান বলেন, '২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে একজন লাখপতি বিজয়ী পেয়েছি এবং জামালপুর থেকে একজন লাখপতি বিজয়ী পেয়েছি। মিনিস্টার গ্রুপ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাণিজ্য মেলাতেও তার ব্যতিক্রম ছিল না। ক্রেতাদের অভাবনীয় উপস্থিতিই তা প্রমাণ করে। এই উৎসাহে পরবর্তী দিনে মিনিস্টার আরও বেশি কাজ করে যাবে গ্রাহকদের সুবিধার জন্য।'
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।