শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা ট্রুডোর

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:১৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই  কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। এমন অবস্থায় কানাডার পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ ‍শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।

স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ মঙ্গলবার থেকে কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
 
ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ, চীনের পণ্য আমদানিতে ১০ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে শনিবার  সই করেছেন ট্রাম্প। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।
 
ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা পরই জাস্টিন ট্রুডো পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। এ অবস্থায় বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।

সংবাদ সম্মেলনে ট্রুডো আমেরিকার জনগণকে উদ্দেশ করে বলেন, এই পাল্টাপাল্টি শুল্কের ধাক্কা বাজার দর আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলবে।
 
দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এ এমন এক বন্ধুত্ব, যা নিয়ে বিশ্বের অনেক দেশ হিংসা করে।

ট্রুডো তার সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ পণ্যে শুল্কের বোঝা চাপানো অবৈধ ফেন্টানিলের কারবার বন্ধের ভালো কৌশল নয়। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহ কানাডা আর আমেরিকার নাগরিকদের জন্য কঠিন সময় যাবে।
 
কানাডার প্রধানমন্ত্রী বলেন, শুল্ক আরোপের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, আর তার পাল্টায় আমাদের যে জবাব, তার সরাসরি প্রভাব পড়বে সীমান্তের দুই পাড়ের কর্মজীবী মানুষের ওপর। এটা আমরা চাইনি। কিন্তু কানাডার দিক থেকে আমরা পিছিয়ে যাব না।
 
এদিকে সব মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে শুল্কসহ পাল্টা পদক্ষেপ নেয়ার কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।
 
শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন-ট্যারিফ পদক্ষেপ সহ প্লান বি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।