শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর শহরে পাঁচ শতাধিক মন্ডপে চলছে পূজার আয়োজন, নিরাপত্তা দিতে প্রস্তত পুলিশ

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৩৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আগামীকাল। এ উপলক্ষে সারাদেশে চলছে সরস্বতী পূজার প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা শহরের পাঁচ শতাধিক মন্ডপে চলছে পূজার আয়োজন।  প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তত স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। সনাতন ধর্মের শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এসময় বাড়িতে নির্মাণ করা হয় অস্থায়ী মন্দির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষভাবে পূজা উদযাপনের ব্যবস্থা করা হয়ে থাকে।

দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, সরস্বতী পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য   তিনি সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।  

তিনি আরো জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ  এবছর  জেলা শহরের পাঁচ শতাধিক পূজা মন্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে।  

সরেজমিনে দিনাজপুর শহরের বড় বন্দর দূর্গা মন্ডপে গিয়ে দেখা যায়, শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। তাদের সুনিপুণ হাতে তৈরী হচ্ছে বিভিন্ন আকারের প্রতিমা। কাঁদামাটি, বাঁশ ও খড় দিয়ে সরস্বতী প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। শেষ মূহুর্তে রঙ-তুলির আঁচড়ে  দেবীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে ব্যস্ত তারা। পছন্দ অনুযায়ী প্রতিমার অর্ডার ও ক্রয় করতে ক্রেতাদের আনাগোনাও বেড়েছে। জেলার ১৩টি উপজেলায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে এসব প্রতিমা তৈরী হচ্ছে।

দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, আগামীকাল ৩ ফেব্রুয়ারি সোমবার পূজা শুরু হতে যাচ্ছে। এখন চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, রং-তুলির কাজ শেষে প্রতিমা পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত এসব প্রতিমা বিক্রয় হবে। তবে গত কয়েক বছরের চেয়ে চলতি বছর সরস্বতী পূজার আয়োজন কমে গেছে। ফলে প্রতিমার চাহিদা ও কিছুটা কমেছে। তবে প্রতিমা তৈরীর সরঞ্জামাদির দাম বেড়ে যাওয়ায় এবছর প্রতিমা প্রতি দু'শত থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম  বেড়েছে

শহরের দশ মাইল রোডের প্রতিমার কারিগর রমাকান্ত রায় বলেন, প্রতিমা তৈরীর সব জিনিস পত্রের দাম বেশী, তাই প্রতিমার দাম কিছুটা বেড়েছে। আকার ভেদে এক হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত প্রতিটি প্রতিমা বিক্রয় করা হচ্ছে। বর্তমান সময়ে দ্রব্য মূল্যে বেশী হওয়ায় প্রতিমা তৈরী করে বিক্রিতে লাভ এখন কম হয়। তবুও দীর্ঘদিনের এই পেশাকে ধরে রাখতেই কাজ করছি।

জেলার খানসামা উপজেলার পাকেরহাট হাসপাতাল রোডের প্রতিমা তৈরীর কারিগর পরেশ রায় বলেন, প্রায় ২০ বছর ধরে প্রতিমা তৈরি করি। জিনিস পত্রের দাম বেশী হওয়ায় লাভ কম তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পূজায় প্রতিমা তৈরীর কাজ করছি।

প্রতিমা কিনতে আসা শিক্ষার্থী  জগদীশ রায় বলেন,  প্রতি বছরের মত এবারও সরস্বতী পূজা উদযাপন করব। তাই পছন্দের প্রতিমা অর্ডার দিতে এসেছি। তবে এবার দাম একটু বেশী। তবুও বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে স্কুল ও বাসায় সল্প পরিসরে আয়োজনের চেষ্টা চলছে।  

জেলা প্রশাসক  রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। জেলায় নিরাপদে সরস্বতী পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।