শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য : সালেহউদ্দিন

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৫   ১০:৩২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ব্যবসার প্রবৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দক্ষতা বৃদ্ধি করা অপরিহার্য।

একই সঙ্গে তিনি স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য প্রস্তুত হওয়া লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে স্থানীয় শিল্পসমূহে শ্রমিক অধিকার ও পরিবেশগত সুরক্ষার বিষয়গুলো নিশ্চিতকরণের ওপর জোর দিয়েছেন।

আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজেুয়েশন চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্রাজুয়েশন প্রজেক্ট (এসএসজিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

অর্থ উপদেষ্টা তার বক্তৃতায় আরও বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সক্রিয় হতে হবে। তিনি সম্প্রতি চূড়ান্ত করা স্মুথ ট্রানজিশন র্স্ট্যাটেজি (এসটিএস) বাস্তবায়নের ওপরও জোর দেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এলডিসি উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।

একই সঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ভ্যাটের আওতায় আনা এবং অভিন্ন কর হার ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কর সংক্রান্ত ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, আগামী মার্চের মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পদ্ধতি সম্পূর্ণরূপে চালু হবে এবং খুব শিগগিরই সম্পূর্ণ কর ব্যবস্থা স্বয়ংক্রিয় হয়ে যাবে।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, সরকার স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি (এসটিএস) কার্যকর ও সময়মত বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনারে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য হোসাইন আহমেদ ও মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

সেমিনারে অংশগ্রহণকারী বেসরকারি খাতের প্রতিনিধিরা এলডিসি থেকে উত্তরণের সময় কিছু দিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানান। এর ফলে বাংলাদেশ উত্তরণের জন্য প্রস্তুতির ক্ষেত্রে অতিরিক্ত কিছু সময় পাবে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক সদস্য এবং এসএসজিপির কম্পোনেন্ট ম্যানেজার ড. মোস্তফা আবিদ খান অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর ২০২৩-এর পর্যালোচনার ওপর আলোকপাত করে ড. মোস্তফা আবিদ খান উল্লেখ করেন যে, বাংলাদেশে আমদানি-রপ্তানি ব্যয় ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের তুলনায় অনেক বেশি।

বিশ্বব্যাংকের সমীক্ষায় আরও দেখা গেছে যে কাস্টমস ক্লিয়ারেন্স. লজিস্টিক সেবার মান দক্ষতা এবং বাণিজ্য ও পরিবহন সম্পর্কিত অবকাঠামোর মানও সেসব দেশের তুলনায় তুলনামূলকভাবে নিম্নমানের।

সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন প্রভাব মূল্যায়নের ফলাফল তুলে ধরে ড. খান বলেন, স্থানীয় বন্দরে শুল্ক ছাড়পত্রের সময় যদি একদিন কমানো যায় তাহলে দেশের সামগ্রিক রপ্তানি ৭.৪ শতাংশ বৃদ্ধি পাবে। তিনি আরও উল্লেখ করেন যে শুল্ক পদ্ধতি সহজ করার ফলে দেশীয় পণ্যের প্রতিযোগিতা কমপক্ষে ৫ শতাংশ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির অতিরিক্ত সচিব ও এসএসজিপির প্রকল্প পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর।

উল্লেখ্য, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর ক্রমান্বয়ে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের  শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা হ্রাস পাবে। এছাড়া রপ্তানির ক্ষেত্রে ভর্তুকি সহায়তা দেওয়া সম্ভব হবে না। এমতাবস্থায় বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বৃুদ্ধির লক্ষ্যে দেশের  অভ্যন্তরীণ রাজস্ব কাঠামোর ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা অত্যাবশ্যক হয়ে দাঁড়াবে।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, সংশ্লিষ্ট বেসরকারি খাত ও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা এবং গবেষণা  প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
২৪ঘন্টা /এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।