শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ঘুরে দাঁড়াবে : আশাবাদ ড. জাহিদের

প্রকাশিত - ২৩ জানুয়ারি, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের কাছ থেকে প্রত্যাশিত অর্থনৈতিক কার্যক্রমের এক-চতুর্থাংশও বাস্তবায়ন করতে পারে, তাহলে অর্থনীতি ‘ঘুরে দাঁড়াবে’।

তিনি বলেন, ‘আগামী বাজেট (২০২৫-২৬ অর্থবছর) শেষে আমরা নিশ্চিত হতে পারব যে অর্থনীতিকে দ্রুত বৃদ্ধি করার জন্য কী উদ্যোগ নেওয়া হচ্ছে। যদি অল্প সময়ের মধ্যে পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়ন যায়, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করা যায়।’

তিনি আরও বলেন, সরকার ‘বাংলাদেশ ২.০’ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থনীতিকে সুসংগঠিত করতে ব্যবসায়িক নিয়ম-নীতি ও প্রক্রিয়া সহজ করা, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতকে তার করুণ অবস্থা থেকে উদ্ধার করা দরকার। ড. জাহিদ আজ বাসসকে তার বাসভবনে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।

অর্থনীতির প্রধান বাধা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আর্থিক খাত, জ্বালানি খাত ও বিনিয়োগের পথে ব্যবসায়িক নিয়মকানুনের মতো বাধাগুলো অর্থনীতির জন্য বড় প্রতিবন্ধক।

এ প্রসঙ্গে তিনি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’র (এনএসডব্লিউ) অগ্রগতির প্রশংসা করেন, যা আমদানি ও রফতানি প্রক্রিয়ার জটিলতা মোকাবিলার মাধ্যমে ব্যবসার সময় ও খরচ সাশ্রয় করবে।

তিনি সরকারকে আমদানি-রফতানি কার্যক্রমে লাইসেন্স ও সার্টিফিকেশন ডিজিটাল প্রক্রিয়া নিশ্চিত করার পরামর্শ দেন এবং এটি ম্যানুয়াল সিস্টেম থেকে রূপান্তর করার সময় সঠিকভাবে কার্যকর রাখার ওপর জোর দেন।

ড. জাহিদ বলেন, একক উইন্ডো কার্যকর না হওয়ার কারণ উদ্যোগের অভাব নয়, বরং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দৃশ্যমান প্রতিরোধ। সেই চরিত্র একই রয়ে গেছে।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল ও বিশ্বাসযোগ্য না হবে, ততক্ষণ অপেক্ষায় থাকতে হবে। তবে এটি সঠিক দিকেই অগ্রসর হচ্ছে।’

বর্তমান অর্থবছরে (২০২৪-২৫) এনবিআরের রাজস্ব সংগ্রহের গতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থনীতি বেশিরভাগ সময় স্থবির থাকায় প্রথম ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) তেমন কোনো সুযোগ ছিল না।

তিনি বলেন, ‘রাজস্ব সংগ্রহ বাড়াতে এনবিআরে বিশেষ করে কর নীতি এবং প্রশাসনে সংস্কার প্রয়োজন।’

উল্লেখ্য, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মেয়াদে রাজস্ব সংগ্রহ ২.৬২ শতাংশ কমে ১,৩০,১৮৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। শুধু নভেম্বরেই রাজস্ব সংগ্রহ আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৯৫ শতাংশ কমে ২৫,৩৬০ কোটি টাকায় পৌঁছেছে।

এছাড়াও, এনবিআর তাদের প্রথম পাঁচ মাসের লক্ষ্যমাত্রা থেকে ৩৮,৮৩০ কোটি টাকা পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা।

ড. জাহিদ উল্লেখ করেন, দ্রুত রাজস্ব বাড়ানোর জন্য ১০০টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সাম্প্রতিক পদক্ষেপটির ফল স্পষ্টত উল্টো হয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপটি দৃশ্যত আন্তর্জাতিক মুদ্রা তহবিল’কে (আইএমএফ) সন্তুষ্ট করার জন্য নেওয়া হয়েছিল, তবে এখন সরকার কিছু ক্ষেত্রে পিছু হটায় আইএমএফও হতাশ হতে পারে।

তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে এবং এটি দূরদর্শী সিদ্ধান্ত ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, সরকার এ সিদ্ধান্তটি তাড়াহুড়া করে এবং কোনো পরামর্শমূলক ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া ছাড়াই বাজেট সংশোধনের মাধ্যমে কার্যকর করেছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।