শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারী কনস্টেবল ও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৫   ০৯:৩৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : পটুয়াখালীতে এক নারী পুলিশ কনস্টেবল ও এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল তৃষা বিশ্বাস (২২) ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া মনি আক্তার (১৮)।

পুলিশ সূত্র জানায়, নিহত তৃষা বিশ্বাস পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাকের তৃতীয় তলার ৩ নাম্বার রুমে থাকতেন। রোববার সকালে তাঁর ব্যাচমেট অর্পণা ও ফাতেমা ডিউটিতে অংশ নিলেও তৃষাকে দেখা যায়নি। পরে তাঁর আরেক সহকর্মি ইতি রানী মালো তৃষাকে ডাকতে ব্যারাকে তৃতীয় তলায় যান। এসময় ইতি রানী রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে তৃষার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ঊর্ধ্বতনে খবর দেন।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল আক্তার নিলয় ও অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসানের উপস্থিতিতে তৃষার মরদেহ নামানো হয়।

নিহত তৃষা বিশ্বাসের বাড়ী মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে। সে ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বিপি নম্বার ১২৫৫। তৃষার স্বামী পুলিশ কনস্টেবল আনন্দ বৈদ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত আছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তৃষার রুমে কিছু ওষুধ ও ডাক্তারের প্রেসক্রিপশন পাওয়া গেছে। তাতে দেখা যায়, সে মানসিক ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, তৃষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

অপরদিকে, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোদাচ্ছের বিল্লাহ জানান, রোববার সকাল ৯টার দিকে বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রিয়া মনি আক্তারের রুমমটেরা নাস্তা করতে ডাইনিংয়ে যায়। এই ফাঁকে রিয়া মনি ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় নাহিয়ান নামে এক যুবক রিয়া মনিকে তাঁর স্ত্রী দাবি করলে পুলিশ তাকে আটক করে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, রিয়া মনির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশমিনা উপজেরার নাহিয়ান নামে এক যুবককে আনা হয়েছে। রিয়া মনি দশমিনা উপজেলার পূজাখোলা এলাকার মনিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।