শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে উদ্বোধন হল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ

প্রকাশিত - ১৮ জানুয়ারি, ২০২৫   ১১:০৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশে উদ্বোধন করল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ। আজ ঢাকার গুলশান-১ এর বিটিআই ল্যান্ড মার্কে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশি ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসার জন্য এই ইভেন্টটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।

ফেয়ার গ্রুপের ডিরেক্টর মি. মুতাসিম দাইয়ান এই উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশের বাজারে কঞ্জুমার ইলেকট্রনিক্সের সর্বাধুনিক প্রযুক্তির এই সংযোজন নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহউদ্দিন হাইসেন্স কিউএলইডি টিভির বৈশিষ্ট্য নিয়ে তার বক্তব্য প্রদান করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং মিডিয়া প্রতিনিধিরা ছাড়াও ফেয়ার ইলেকট্রনিক্সের শীর্ষ ব্যবস্থাপনা নির্বাহীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবির ও ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট) মোঃ মুশফিকুর রহমান।

হাইসেন্স কিউএলইডি টিভি ৬৫", ৭৫" এবং ৮৫" সাইজে পাওয়া যাচ্ছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।