২৪ঘন্টা অনলাইন : আজ বুধবার হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন-এর উদ্যোগে জেলার তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় ফাজিলপুর দ্বিমুখী উচ্চ-বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে রোড সেফটি ও ট্রাফিক আইন সংক্রান্ত ‘দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মহাসড়ক বিট পুলিশিং সভা’-শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান যে, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বাংলাদেশে গড়ে প্রায় সাড়ে সাত হাজার থেকে আট হাজার মানুষ মারা যায়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের একটি বড় অংশই শিক্ষার্র্থী।
পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা এবং রাস্তা পারাপারসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী ও পথচারীদের অসচেতনতা।
মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং বয়স ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে।
‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’-এ কথাটি মনে রেখে তিনি স্কুলের শিশুদেরকে মহাসড়কে ও রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন।
এছাড়াও, পুলিশ সুপার ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে ব্রিফ করেন এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। অতঃপর তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় আরো বক্তব্য রাখেন- তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় তারাগঞ্জ লোকাল থানার অফিসার ইনচাজ ও ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দু’শতাধিক বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতামূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।
নিরাপদ মহাসড়ক তৈরিতে শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।
২৪ঘন্টা/এআর
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।