শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন শাম্মী সুলতানা

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৫   ০৯:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার-এর ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন মিরপুরের শাম্মী সুলতানা। তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে মিনিস্টার ৬৫ ইঞ্চি গুগল টিভি ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে এক লাখ টাকার গিফট ভাউচার জিতেন।

এসময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার, মিনিস্টার মাইওয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর ও শো-রুম বিভাগের ডিরেক্টর মো. মাহমুদুর রহমান খান উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত, মিনিস্টার “কোটিপতি হোন” অফারে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডেই  লুকিয়ে আছে কোটিপতি কিংবা লাখপতি হবার সুযোগসহ নানান চমক। এছাড়াও রয়েছে, একটির সাথে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে উক্ত অফারের আওতায় মিনিস্টার পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্ট। ২৫,৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায়, সাথে আকাশ ডিটিএইচ ফ্রি, যা অফারকে আরও আকর্ষণীয় করেছে। শুধু কি তাই, মিনিস্টার রেফ্রিজারেটরে রয়েছে ৫৫% পর্যন্ত মূল্যছাড়। এসিতে ৩০% এবং হোম এপ্লায়েন্সে রয়েছে বিশাল মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২.৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২৬৯০ টাকা। এ ছাড়াও উভয় রাইস কুকারে সাথে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।