শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার অস্কারে সেরার তালিকায় বাংলা সিনেমা ‘পুতুল’

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৫   ১০:০৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বছরের শুরুতে ফের দারুণ খবর বাঙালির জন্য। অস্কারের দৌড়ে সামিল হল প্রথম বাংলা ছবি। অ্যাকাডেমির তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেরা ছবি বিভাগের মনোয়ন। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'।  

চলতি বছর ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনায়নের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সেরা ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ৭টি ভারতীয় সিনেমা। এই তালিকার মধ্যে রয়েছে একটি বাংলা সিনেমাও। সেটি হলো ‘পুতুল’। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরা সিনেমার তালিকায় নাম উঠলো বাংলা সিনেমার।

এ ছাড়া ভারতীয় বাকি ৬টি সিনেমাহগুলো হলো— ‘কঙ্গুয়া’, আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ), ‘সন্তোষ’, ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’, ‘অল উই ইমেজ অ্যাজ লাইট’, এবং ‘গার্লস উইল বি গার্লস’।

সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যা। প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা অস্কারের সেরা ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে। এতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। সিনেমায় সুর-সংগীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। এর সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।