শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আরএফএল গ্রুপের 'বিচ ক্লিনিং' কর্মসূচি

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন :  শিল্পগ্রুপ আরএফএল পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কমসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত এ বিচ ক্লিনিং কর্মসূচিতে আরএফএল গ্রুপের পাঁচ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করেন।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচী পালন করি। এরই অংশ হিসেবে এবার আমরা আমাদের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচী হাতে নিয়েছি”।

তিনি আরো বলেন, “এ কমসূচীর্র উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা”।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ওয়েস্ট বিন হস্তান্তর করা হয়। ওয়েস্ট বিন গ্রহণ করেন কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রায়হান উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব, আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলামসহ আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।