শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার শাখাওয়াত হোসেন

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ১০:০০ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০২৪ সালে চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করায় মো. শাখাওয়াত হোসেনকে ‘বাংলাদেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার ২০২৪’ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।

সম্প্রতি বিহার প্রেসিডেন্ট হাকিম আলী আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন। মো. শাখাওয়াত হোসেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পাশাপাশি দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্স দেখভালের দায়িত্বও পালন করছেন তিনি।

২০২৪ সালে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মো. শাখাওয়াত হোসেনের অর্জিত পুরস্কারগুলো হলো- সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড থেকে ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া-২০২৪’; বাংলাদেশ মনিটর আয়োজিত বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস থেকে ‘হোটেলিয়ার অব দ্য ইয়ার-২০২৪’; ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে ‘হসপিটালিটি প্রফেশনাল অব বাংলাদেশ-২০২৪’; হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার, ইন্টেরিয়র্স অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্সের পক্ষ থেকে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’।

এই অসাধারণ কৃতিত্বের উপর ভিত্তি করে, মো. শাখাওয়াত হোসেনকে ওয়ার্ল্ড শেফস রন্ধনসম্পর্কীয় কাপ কোরিয়া ২০২৪ প্রতিযোগিতার অফিসিয়াল বিচারক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই স্বীকৃতি রন্ধনশিল্পে তার ব্যাপক জ্ঞান এবং প্রভাবের পাশাপাশি তার প্রতিনিধিত্ব ও সম্মানের প্রতি তার প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়, দেশ আন্তর্জাতিক মঞ্চে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিহার প্রেসিডেন্ট হাকিম আলী বলেন, মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশের একমাত্র হোটেলিয়ার যিনি একাধারে শিক্ষাবিদ, গবেষক এবং পেশাজীবী। তার অসাধারণ নেতৃত্ব এবং অবদান কেবল বাংলাদেশে নতুন মানদণ্ড স্থাপন করেনি, বরং আন্তর্জাতিক স্বীকৃতিও এনে দিয়েছে। আমরা তাকে এ সম্মাননা দিতে পেরে অত্যন্ত গর্বিত এবং আশা করি, তিনি বৈশ্বিক পর্যায়ে আরও অবদান রাখবেন। বিহার এই সম্মাননা এবং ওয়ার্ল্ড শেফস কালিনারি কাপে তার অংশগ্রহণ আতিথেয়তা শিল্পের পেশাজীবীদের আরও উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করবে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।