শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লিঙ্কেনের দ. কোরিয়া সফরকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ১০:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়া সফরে থাকাকালীন উত্তর কোরিয়া সোমবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

তিনি জাপানে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠককালে উ. কোরিয়া সোমবার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

সামরিক বাহিনী বলেছে, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।’এটি আরো জানায়, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি যে জলসীমায় পড়েছে তা জাপান সাগর হিসেবে পরিচিত।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাপানি কোস্ট গার্ড পৃথক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। এটি ছিল এ বছর পিয়ংইয়ংয়ের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এর আগে নভেম্বরে দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

পিয়ং ইয়ং জানায়, পরীক্ষামূলকভাবে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল সবচেয়ে উন্নত ও শক্তিশালী সলিড-ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।

উত্তর কোরিয়াও নভেম্বরের শেষ দিকে দক্ষিণে জিপিএস জ্যামিং অভিযান চালায়। অভিযানটিতে দেশের বেশ ক’টি জাহাজ ও কয়েক ডজন বেসামরিক বিমানকে প্রভাবিত করে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল ৩ ডিসেম্বর একটি স্বল্পকালীন সামরিক আইন ঘোষণা করার পর দক্ষিণ কোরিয়া কয়েক সপ্তাহের রাজনৈতিক সংকট দেখা দেয়।

নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনঃনির্বাচিত হওয়ার পর উত্তর কোরিয়া প্রথমবারের মতো সোমবার পরীক্ষামূলকভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর হামলার পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। এটি মার্কিন মিত্রদের জন্য একটি উদ্বেগের বিষয়।

জুন মাসে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক প্রতিরক্ষা চুক্তি গত মাসে কার্যকর হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটিকে একটি ‘যুগান্তকারী দলিল’ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছেন।

চুক্তিটির আওতায় উভয় রাষ্ট্র মিত্র রাষ্ট্রটির ওপর আক্রমণ হলে ‘বিলম্ব না করে’ সামরিক সহায়তা প্রদান করতে ও পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতায় আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে বাধ্য। কিমের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য  রাশিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞায় রয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।