শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডেসটিনির হতাশা কাটিয়ে নবযাত্রার প্রত্যাশা

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেখতে দেখতে ২৪ বছর পেরিয়েছে ৪৫ লাখ মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেড। ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ডেসটিনি-২০০০ লিমিটেড ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অডিটরিয়ামে। অনুষ্ঠানে বক্তারা ১২ বছরের সব হতাশা কাটিয়ে নবযাত্রায় শামিল হওয়া ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মিথ্যা মামলায় আটককৃত ডেসটিনি গড়ার পথিকৃৎ মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেছেন।

সকালে পবিত্র কোরআন তিলয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক বোর্ড চেয়ারম্যান ব্যরিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি হাইকোর্টকর্তৃক নিযুক্ত সকল বোর্ড পরিচালক, শেয়ারহোল্ডার, ডায়মন্ড এক্সিকিউটিভ ও সকল ডিস্ট্রিবিউটের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, আমরা ব্যবসা শুরুর দ্বার প্রান্তে। শীঘ্রই আমাদের হতাশা দূর হয়ে যাবে। তিনি বলেন যে, আমরা রমজান মাসে সারাদেশে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করবো। 

ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. ইকবাল জামাল বলেন, আমরা নিরলসভাবে ২৮ মাস ধরে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে একটাই ডেসটিনির সুনাম যেন অক্ষুন্ন থাকে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং ধৈর্য্য ধরুন।। আজ আপনাদের আশা-আকাংখার দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে। আজকে থেকে নতুন যাত্রা শুরু হল।  বিশেষ অতিথি বরেণ্য সাংবাদিক এম এ আজিজ বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর আপনারা এক একজন আলাদা আলাদা উদ্যোক্তা। আপনাদের দ্বারাই সম্ভব হবে বর্তমান বাংলাদেশ সরকারের স্বপ্ন বাস্তবায়ন করা। দেশকে বেকারমুক্ত করার জন্য এগিয়ে আসতে পারবেন।  বিনিয়োগকারীদের কোন অভিযোগ নাই।  

অনুষ্ঠানের সভাপতির ইঞ্জিনিয়ার আহমেদ মুশফেক আনাম বলেন, ডেসটিনি সবচেয়ে বড় সম্পদ ৪৫ লাখ সুশৃঙ্ক্ষল প্রশিক্ষিত পরিবেশক। অন্যান্য সম্পদ আসে যায় কিন্ত এই সম্পদ কেনা যায় না, এই সম্পদ তৈরি হয়েছে।  আমরা মহামান্য হাইকোর্টকর্তৃক নিযুক্ত হয়ে কিছু নির্দেশনা নিয়ে এসেছি। গত ১২ বছর আপনারা আপনাদের বিনিয়োগ এবং কর্মক্ষেত্র নিয়ে হতাশায় কটিয়েছেন। ইনশাল্লাহ আজ থেকে হতাশা কাটিয়ে নবযাত্রা শুরু হবে। আমরা অবশ্যই আইন মেনে ব্যবসা করবো। অচিরেই বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। 

ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যাবস্থাপনা সমন্বয়ক মো. আশরাফুল আমীন তার বক্তব্যে মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেন। আনন্দ-উৎসবের এমন দিনে এখানে আরো বক্তব্য রাখেন— মুহাম্মদ জাকির হোসেন, মো. সাইফুল আলম রতন, সামনুন এহসান শামীম, বিপ্লব বিকাশ শীল, মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক, জি এম গোলাম রাব্বানী সুমন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম, শামছুল আলম, মঈন উদ্দিন আহমেদ ও ইব্রাহিম খলিল লিটন প্রমুখ। 

বিপুল উৎসাহ-উদ্দীপনার আয়োজনে সারা দেশের ডেসটিনির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি যারা আসতে পারেননি; তারা যুক্ত ছিলেন অনলাইন প্লাটফর্মে। সবশেষে কেক কেটে নবযাত্রার ঘোষণা করা হয়। 
২৪ঘণ্টা/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।