২৪ ঘন্টা অনলাইন : দ্বিতীয় বিয়ের অনুমতি ও তালাক না দেয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে পাষন্ড স্বামী। রোববার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রামে এমন ঘটনা ঘটে।
এদিকে হত্যাকান্ডের পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন ঘাতক স্বামী নুর মোহাম্মদ হাওলাদার(৬৫)। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নূরজাহান বেগমের পুত্রবধু রোজি আক্তার(৩২) ও নুপুর আক্তার (২৫) জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। কয়েক দিন আগে তালাক দেয়ার জন্য স্ত্রী নূরজাহানকে চাপ প্রয়োগ করে নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝাটি হলে নূরজাহান ছেলেদের ঘরে চলে যান।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে স্ত্রী নুরজাহান বেগমের কাছে ক্ষমা চেয়ে পুত্র বধুদের মধ্যস্থতায় তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে রাতে সবাই ঘুমিয়ে গেলে স্ত্রী নূরজাহান বেগমকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় নূর মোহাম্মদ।এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছ স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, এই ঘটনায় নিহত নূর মোহাম্মদকে গ্রেফত্র করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
২৪ ঘন্টা/এআর
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।