শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী কবরস্থানে সমাহিত অভিনেত্রী অঞ্জনা

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৫   ১০:২৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : প্রাণের কর্মস্থল বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা রহমান।

হাসপাতালের হিমঘর থেকে দুপুর ১২ টায় মরদেহ আনা হয় বিএফডিসি প্রাঙ্গণে। সেখানে জহির রায়হান কালার ল্যাবের চত্বরে এক ঘন্টা ধরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চলচ্চিত্রশিল্প ও এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র অভিনেতা আলমগীর,  সুব্রত, নূতন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া,,কার্য নির্বাহী পরিষদ সদস্য হাফিজ রহমান, মহিব আল হাসান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর,  সাংবাদিক রঞ্জু সরকার, আশরাফুল আলম আসিফসহ দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিক ওমিডিয়াব্যক্তিত্বরা।

শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বাদ জোহর এফডিসিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে।  সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় অভিনেত্রী অঞ্জনা রহমানকে।

বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে মারা যান অঞ্জনা রহমান। তিনি হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।