শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত নেসেট থেকে পদত্যাগ করবেন

প্রকাশিত - ০২ জানুয়ারি, ২০২৫   ১০:৪৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : গত নভেম্বরে বরখাস্তকৃত ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত বলেছেন, তিনি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করবেন, খবর এএফপি’র।

বুধবার এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত বলেন, তিনি নেসেটের স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন। গ্যালান্ত আরো বলেন, ‘৩৫ বছর আমি দেশের জন্য ইসরাইলি মিলিটারিতে কাজ করেছি, সরকারে আছি এক দশক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবাইকে থামতে হয়।’

ঐ টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত আরো বলেন, তিনি অপহৃত ইসরাইলিদের ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকটি ইস্যুতে বিশেষ করে ইসরাইলি সামরিক বাহিনীতে অতি রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং গ্যালান্তের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সামরিক বাহিনীতে চরম রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণের পক্ষে ছিলেন গ্যালান্ত। অন্যদিকে নেতানিয়াহু অতি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অংশগ্রহণের ক্ষেত্রে ছাড় দিতে চেয়েছিলেন। এর মাঝে নভেম্বরে নেতানিয়াহ গ্যালান্তকে অব্যাহতি দেন।  

এছাড়া গ্যালান্ত নেতানিয়াহুর সাথে গাজা যুদ্ধের অভিযান নিয়েও  দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গ্যালান্ত, নেতানিয়াহু এবং হামাস নেতা মোহাম্মদ দায়েফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য। এই দায়েফ পরে ইসরাইলি হামলায় নিহত হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।