২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ মোজো দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। দেশের বাজারের সকল জাতীয় এবং আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ডগুলোর মাঝে মোজো এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে।
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'মোজো' এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন্স) সৈয়দ জহুরুল আলম (রুমন), চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) রেজাউল করিম, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
২০০৬ সালে যখন দেশের মার্কেটে বিদেশি কোলা ব্র্যান্ডের জয়জয়কার। তখনই দেশি কোলা ব্র্যান্ড হিসেবে 'মোজো' বাংলাদেশের কোলা মার্কেটে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠিত বহুজাতিক ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করা সহজ ছিল না। তবে মোজোর ইউনিক প্যাকেজিং, নিত্যনতুন ব্র্যান্ড-মার্কেটিং কমিউনিকেশন ও বিভিন্ন উৎসব উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন দেশজুড়ে তরুণদের মাঝে আলোড়ন তৈরি করে! ১৮ বছরের যাত্রায় মোজো ধীরে ধীরে হয়ে উঠে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড।
২০২৩ সালে মোজো একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের জন্য একটি মানবিক ক্যাম্পেইন শুরু করে। এই ক্যাম্পেইনে মোজো তাদের প্রতিটি বোতল বিক্রির ১ টাকা ডোনেট করে যাচ্ছে প্যালেস্টাইনের মানুষদের সাহায্যার্থে। এই উদ্যোগটি বিশেষ করে তরুণদের মধ্যে এবং দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং মোজোকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।
২৪ ঘন্টা/এআর
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।