শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি-প্রতারণার অভিযোগে ‘বহিষ্কৃত’ সহসমন্বয়ক গ্রেপ্তার

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৫   ০৯:২৭ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ফেনীতে চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে করা এক মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ‘বহিষ্কৃত’ এক সহসমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ফেনী মডেল থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য জানান। গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ-জীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক মো. আবদুল আজিজের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের জুলাই আন্দোলনের সময় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী কমিটির সহসমন্বয়কের দায়িত্বে ছিলেন ওমর ফারুক। তখন নিজেকে তিনি ফেনী সরকারি কলেজ ও আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। পরে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় গত ১৭ আগস্ট তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহসমন্বয়কের পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা যায়, সরকার পরিবর্তনের পর নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। সম্প্রতি তাকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন ওমর ফারুক শুভ। চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই অডিওতে শোনা যায়, ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ফেনীর বাসিন্দা আজিজুর রহমানের নাম উল্লেখ করেন তিনি।

ওই কথোপকথনে ওমর ফারুক শুভ সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এ কারণে অডিও ফাঁসের পর থেকে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই কথোপকথনে শুভ অধ্যক্ষ মাহমুদুল হাসানকে বলছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হোয়াটসঅ্যাপে তার কথা হয়। এ ছাড়া উপদেষ্টাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হওয়াসহ নিজে সেন্ট্রালে (কেন্দ্রীয়) লিড দেন বলে দাবি করেন।

কথোপকথনে তিনি সেন্ট্রাল সমন্বয়কদের জামায়াত সমর্থিত উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি করে বলে জানান এবং নাহিদের বাবা বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে ২৪ নম্বর ওয়ার্ডে যুবদল করে বলে উল্লেখ করেন। পাশাপাশি নাহিদের পিএসের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও জানান।

তবে গ্রেপ্তারের আগে ভাইরাল হওয়া অডিও সুপার এডিট করা হয়েছে দাবি করে শুভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য সুপার এডিট করা। এটি আমার কণ্ঠ না। আমার কাজের মাধ্যমে আমি ফেনীতে জনপ্রিয় হয়ে গেছি। সেজন্য আমাকে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে। চাঁদাবাজির এই ধরনের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার শুভকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।