শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিজেএফবি বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ আলমগীর

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ১০:০৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশের মার্কেটিং জগতের সুপারস্টার হিসেবে পরিচিত সৈয়দ আলমগীরকে বিশেষ সম্মাননা দিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশে (সিজেএফবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিজেএফবি'র ২৩তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

সৈয়দ আলমগীরকে বিজ্ঞাপন উদ্ভাবন (অ্যাডভারটাইজিং ইনোভেশন) হিসেবে বিশেষভাবে এই সম্মান প্রদান করা হয়। একজীবনে দেশ বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ আলমগীর।

সিজেএফবির এই সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, 'সাংবাদিকরা এই পুরস্কার দিয়ে আমাকে সারপ্রাইজড করেছে। আমি ভীষণভাবে সম্মানিত হয়েছি, কারণ এর আগে টেলিভিশন কর্তৃক মার্কেটিং সুপারস্টার হিসেবে সম্মানিত করা হয়েছিল। কিন্তু এবার জার্নালিস্টরা অ্যাডভারটাইজিং ইনোভেশন হিসেবে সম্মান দিয়েছে। এজন্য ওয়ান্ডারফুল অনুভূতি কাজ করছে।'

তিনি বলেন, 'জুরি বোর্ড থেকে আয়োজক আমাকে সম্মানিত করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সিজেএফবির আয়োজন অত্যন্ত চমৎকার ছিল। পূর্ণিমা এবং নাঈমের উপস্থাপনাও আমাকে মুগ্ধ করেছে। সিজেএফবি ভিডিও প্রমোতে আমার সম্পর্কে স্টাডি করে যে ভিডিও বানিয়েছিল সেটিও আমাকে সারপ্রাইজড করেছে।'  

সৈয়দ আলমগীর বাংলাদেশের টেলিভিশন বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের সূচনা করেন। তার প্রতিটি ভাবনা দেশের পাশাপাশি বিশ্বের কাছে সমাদৃত হয়েছে। পৃথিবীর একাধিক বিশ্ববিদ্যালয়ে তার এসব কর্মযজ্ঞ নিয়ে গবেষণা হয়ে থাকে। এমনকি বিশ্বের মার্কেটিং জগতের তারকাদের মধ্যে তিনি অন্যতম নাম।

ফিলিপ কোটলারের লেখা ‘বিপণনের নীতি’ পাঠ্য বইতে সৈয়দ আলমগীরের চিন্তা ও উদ্ভাবনী নিয়ে রয়েছে পৃথক অধ্যায়। এছাড়া ফিকশন কনটেন্টের প্রোডাক্ট প্লেসমেন্ট কীভাবে বিজ্ঞাপনকে আড়াল করে পণ্য উপস্থাপন করতে পারে সেই ধারণা তিনি শুরু করেছিলেন।  
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।