শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলনে বোরো চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

প্রকাশিত - ৩১ ডিসেম্বর, ২০২৪   ০৯:১৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে কৃষকরা খুব খুশি। আমন ধানের ভালো ফলন হওয়ায় বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় চার লাখ কৃষক পরিবার রয়েছে। এর মধ্যে প্রায় দুই লাখ কৃষক আমন ধান চাষাবাদ করেন। চলতি  মৌসুমে সুনামগঞ্জ জেলায় ৮৩ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এতে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যার বাজারমূল্য দাড়িয়েছে (৩৩ হাজার টাকা মেট্রিক টন দরে) এক হাজার ৮৯ কোটি  টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায়, জেলায় চলতি আমন মৌসুমে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়রাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় আমন ধানের বেশি চাষাবাদ হয়েছে। চাষ করা ধানের মধ্যে বিনা ১৭, ব্রি ৪৯, ৯০, ৯৫ ও বিআর-২২, ব্রি ধান-৮৭ বেশি চাষ করা হয়েছে। পরপর তিন দফা মাঝারি ধরনে বন্যার কারণে আমন জমিতে পলি পড়ায় ধানের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি বিভাগের দাবি অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ১৪-১৮ মণ ধান উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে সাড়ে ৪ টন।

তাহিপুর উপজেলার লামাশ্রম গ্রামের কৃষক গুলেনুর জানান, তিনি এবার ১০ বিঘা আমন জমি চাষাবাদ করেছেন। ফলন ভালো হাওয়ায় তিনি কমপক্ষে দেড়শত মণ ধান গোলায় তুলতে পেরেছেন। তিনি আরো জানান, তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবার। খেয়ে পড়ে এবার আমনের ফলন দিয়ে বোরো চাষাবাদের খচর যোগানো যাবে।

একই উপজেলার বিন্নাকুলি গ্রামের স্বাবলম্বী কৃষক মো. মঈনুল করিম চৌধুরী জানান, অন্য বছর থেকে এবার আমন ধান ভালো হয়েছে। কয়েক দফা বন্যার কারণে পলি পড়ে জমি উর্বর হওয়ায় ও নিয়মিত বৃষ্টির কারণে ধানের ফলন ভালো হয়েছে এবার। তিনি আরো জানান, আমন ধানের ফলন ভালো হওয়ায় বোরো চাষেও আগ্রহ বেড়েছে কৃষকদের।

একই গ্রামের কৃষক আব্দুল আওয়াল জানান, এবার ৬ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। আমনের ফলন থেকে পরিবারের খরচ বাঁচিয়ে বোরো চাষ করতে পারবেন।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। গেল বর্ষায় বন্যা ও কয়েকবার পাহাড়ি ঢলের পানির সঙ্গে জমিতে পলি পড়ায় আমনের উৎপাদন ভালো হয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তিন হাজার টন ধান বেশি উৎপাদন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই-ঝাড়াই, ধান শুকিয়ে গোলায় গোলায় তুলছেন।

সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মঈনুল ইসলাম ভূঁইয়া জানান, এবছর সুনামগঞ্জে আমন ধানের ফলন বেশি হওয়ায় এখন পর্যন্ত আমন ধান সংগ্রহ করা হয়েছে ৩০১ মেট্রিক টন। যা গত বছরের তুলনায় সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৮ গুণ বেশি (গত বছর ৩৮ মেট্রিক টন সংগ্রহ ছিল)।

তিনি আরো জানান, সুনামগঞ্জ জেলায় বোরো ধানের চেয়ে আমন ধান চাষাবাদ কম হয়। এছাড়াও আমন ধান ফুড সেফটি হিসেবে কৃষকরা বিক্রি করেন না। কিন্তু এবার ফলন বেশি হওয়ায় এখন পর্যন্ত ৩০১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়েছে। তবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।