২৪ ঘন্টা অনলাইন : বহু আগেই নিজেকে প্রমাণ করেছেন স্বস্তিকা মুখার্জি। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও বহু অনুরাগী রয়েছেন। ২৪ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এখনও অডিশন দেন অভিনেত্রী। তা নিয়ে কোনও রাখঢাকও নেই তার। গর্ব করে নিজেই জানালেন অডিশন দেয়ার কথা।
স্বস্তিকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।’
টলিপাড়ার পাশাপাশি মুম্বাইয়ে একের পর এক কাজ করেছেন স্বস্তিকা। এই অডিশনও মুম্বাইয়ে কোনও কাজের জন্যই। অভিনেত্রীর কথায়, ‘এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাদের ফাঁপা অহঙ্কার (ইগো) ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়।”
নিজের বিষয়ে স্বস্তিকা বলেন, “মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ অধ্যবসায়।” স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তে।
২৪ ঘন্টা/এআর
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।