২৪ ঘন্টা অনলাইন : আমদানি বাড়ার ফলে জেলার বাজারে কমতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব রকমের সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।কৃষকরা বলছেন, এখন দাম কম থাকলেও আগাম জাতের সবজিতে এবার ভালো লাভ হয়েছে। লোকসানের আশঙ্কা নেই।
উত্তরাঞ্চলের মধ্যে বগুড়া সবজি উৎপাদনের অন্যতম এলাকা। এই হিসেবে বগুড়াকে উত্তরাঞ্চলের সবজির ভান্ডার বলা হয়। জেলায় উৎপাদিত সবজি চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।এবার জেলায় নভেম্বরে বৃষ্টি হওয়ায় শীতের আগাম সবজি চাষ হয়েছে দেরিতে। তবে আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে বেশি। এ ছাড়া শীতকালীন সব ধরণের সবজি একসাথে বাজারে আসছে। এ কারণে দাম কমা শুরু হয়েছে। দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
আজ শনিবার বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী ও খান্দার বাজার ঘুরে দেখা যায়, সব ধরণের সবজি আগের চেয়ে কেজি প্রতি দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা। বাজারে এখন প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, শিম ৪০ টাকা, পটল ৫০ টাকা, করলা, ৫০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, মূলা ১৫ টাকা, গাঁজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৭০ টাকা নতুন পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া ফুলকপি ১৫ থেকে ২০ টাকা কমে প্রতি পিস বিক্রি করতে দেখা যায়।বাধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ টাকা।
এদিকে জেলার সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাটে পাইকারি প্রতিটি সবজির দাম প্রতি মণে কমেছে ২০০ থেকে ৩০০ টাকা।শহরের রাজাবাজার এলাকায় সবজি কিনতে আসা আলেয়া আক্তার জানান,বাজারে এখন সব ধরনের শীতকালীন সবজির দাম স্বাভাবিক। মানুষ এখন পছন্দ মতো সবজি কিনতে পারছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবর রহমান বলেন, জেলায় চলতি বছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫০০হেক্টর জমিতে। ফলন ধরা হয়েছে ৩ লাখ ৬ হাজার ৪৫০ টন। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ বছর আগাম জাতের সবজি উৎপাদন হবে প্রায় ৮০ হাজার টন। সব মিলিয়ে জেলায় ৩ লাখ ৬ হাজার টনের বেশি সবজি উৎপাদন হবে। গত বছর ১৩ হাজার ১৯০ হেক্টর জমি থেকে তিন লাখ টন সবজি উৎপাদন হয়েছিল।
২৪ঘন্টা/এআর
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।