শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক এক ভোটের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৪   ১০:১৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রে আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; আর এই ভোটের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং কমালা হ্যারিস কিংবা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প— যিনিই বিজয়ী হোন— দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করতে যাচ্ছে এই নির্বাচন। কারণ যদি কমালা হ্যারিস জয়ী হন, ‍যিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যদি জয়ী হন, সেক্ষেত্রে ইতিহাসে প্রথমবারের মতো এমন একজন ব্যাক্তিকে রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে পাবে যুক্তরাষ্ট্র— যিনি ইতোমধ্যে ফৌজদারি মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন।

এই মুহূর্তে শেষ বেলার প্রচারণায় ব্যস্ত আছেন দুই প্রার্থী। গতকাল সোমবার ৭৮ বছর বয়সী ট্রাম্প গতকাল এক নর্থ ক্যারোলাইনায় এক প্রচারণা সভায় বলেন, “আমি এমনকি ঠিকমতো ঘুমাতেও পারছি না। গত ৬২ দিনের একটি দিনও ছুটি নিই নি। যদি এই নির্বাচনে আমরা হেরে যাই, তাহলে সেটির দায় হবে একান্তই আমাদের। তবে যদি আমরা সব নাগরিকের ভোট নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের জয় কেউ আটকাতে পারবে না।” অন্যদিকে একই দিন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অ্যালেনটাউনে এক প্রচারণা সভায় হ্যারিস বলেন, “ডেমোক্রেটিক পার্টির পক্ষে জনগণের সাড়া দেখে আমার খুবই ভালো লাগছে।” উভয় প্রার্থীরই দাবি, ভোটার এবং জনমত তাদের পক্ষে রয়েছেন। ‘ভূমিধস বিজয়’ প্রত্যাশা করছেন উভয়ই। 

ভোট পূর্ববর্তী বিভিন্ন জরিপের ফলাফল অবশ্য কোনো প্রার্থীর পক্ষেই যায় নি। বরং বিভিন্ন জরিপের ফলাফল আসন্ন নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ‘হাড্ডাহাড্ডি’ লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ৭টি অঙ্গরাজ্য, যেগুলো ‘স্যুইং স্টেট’ হিসেবে স্বীকৃতি পেয়েছে— সেগুলোর ওপরও নির্ভর করছে যে কে হবে বিজয়ী। কারণ, এই সাত অঙ্গরাজ্যের ভোটাররা ডেমোক্রেটিক এবং রিপাবলিক— যে কোনো দলের দিকে ঝুঁকে পড়তে পারে।

এদিকে এই নির্বাচন নিয়ে বেশ চিন্তায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। কারণ এই মুহূর্তে বিশ্বের বড় তিন  সংকট মধ্যপ্রাচ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু ২৪ঘণ্টা অনলাইন : পরিবর্তন। যেহেতু এখনও পৃথিবীজুড়ে এককেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রচলিত এবং সেই ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, তাই এ নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হবেন— আগামী চার বছর কার্যত সেই প্রার্থীর নেতৃত্বাধীন প্রশাসনই নির্ধারণ করবেন বিশ্বের ভবিষ্যত।

এছাড়া নির্বাচনের ফলাফল বিপক্ষে গেলে ট্রাম্প তা মেনে নেবেন কি না— সেটিও একটি বড় দুশ্চিন্তার বিষয়। কারণ এর আগে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন যখন তাকে পরাজিত করেছিলেন, সে সময় তা একেবারেই মেনে নিতে পারেন ট্রাম্প। গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে কয়েকশ উগ্র ট্রাম্প সমর্থক যে হামলা চালিয়েছিলেন, সেজন্য ট্রাম্পের উসকানিকেই দায়ী করা হয়। আদালতেও এ কারণে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে অবশ্য এ সংক্রান্ত মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে মার্কিন আদালত। ট্রাম্প অবশ্য বলেছেন যে নির্বাচনের ফলাফল যা-ই আসুক, মেনে নেবেন তিনি।

বর্তমানে দুই প্রার্থীরই মনোযোগ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের দিকে। কমালা হ্যারিস পেনসিলভেনিয়ার বিভিন্ন শহর রীতিমতো চষে বেড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগারও যোগ দেওয়ার কথা রয়েছে তার প্রচারণা সভায়। অন্যদিকে ট্রাম্প নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রচারণা শেষ করে পেনসিলভেনিয়া এসেছেন। তারপর যাবেন মিশিগানে।

কয়েক দিন আগে অনলাইনে ভোট শুরু হয়েছে। ইতোমধ্যে আট কোটিরও বেশি মার্কিন ভোটার অনলাইনে তাদের ভোট দিয়েছেন। তবে রোববার পেনসিল ভেনিয়ায় এক জনসভায় তিনি ইঙ্গিত দিয়েছেন, ২০২০ সালের নির্বাচনের ফলাফল তিনি এখনও মেনে নেননি। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে ভোট কারচুপির ইঞ্জিনিয়ার বলেও উল্লেখ করেছেন তিনি।

এই নির্বাচনে কমলা হ্যারিসের প্রধান অস্ত্র নারীদের গর্ভপাতের অধিকার আদায় আন্দোলন এবং অভিবাসী ও আরব-আমেরিকান মুসলিমরা। অন্যদিকে ট্রাম্পের প্রধান অস্ত্র অভিবাসী সমস্যা ও অর্থনীতি। এই নির্বাচন মার্কিন ভোটারদের মধ্যে বিভাজনের রেখা আরও গভীর এবং স্পষ্ট করেছে, যা এর আগে যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দেখা যায়নি। এমন দু’জন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কখনও এর আগে কোনো নির্বাচনে দেখা যায়নি, যারা রাজনৈতিকভাবে প্রায় ১৮০ ডিগ্রি বিপরীতে অবস্থান করেন।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।