২৪ঘণ্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তার অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন এবং বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন। টয়া মূলত নাচের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে মডেলিং ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঘুরাঘুরি করতেও বেশ পছন্দ করেন এ অভিনেত্রী। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে সি বিচে অনবদ্য লুকে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।’ ছবিতে দেখা যায়, সৈকতে খোশ মেজাজে খোলা চুলে মাথায় হাত রেখে ফটোশুট করছে। টয়ার এ রূপ দেখে ভক্তদের মনে ভালোবাসার দাগ কেটেছে। নীল রঙের প্রিন্টেড লং স্লিভ মেক্সিতে বেশ মানিয়েছে। অভিনেত্রীর মিষ্টি হাসি আর ঠোটে হালকা লিপস্টিক যেন আরও আকর্ষণীয় করে তুলেছে টয়াকে। এলোমেলো চুল ও রোদের ঝিলিক সবত্র ছেয়ে গেছে। ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে বেশ প্রশংসা করেছে।
ইউসুফ নামে এক অনুরাগী কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার সব সময়ই প্রিয় টয়া।’ আহমেদ ইব্রাহীম নামে আরেকজনের ভাষ্য, ‘তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।’
২৪ঘণ্টা/আসো
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।