শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাফির সিরিজ থেকে যে কারণে বাদ পড়লেন জয়

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৪   ০৯:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা পূজা চেরীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো অ্যাকশন ও ধ্রিলারধর্মী ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফি। নতুন ওয়েব সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’। এই ওয়েব সিরিজে বিশেষ একটি চরিত্রে কাজের কথা ছিল অভিনেতা ও উপস্থাপক শারিয়ার নাজিম জয়ের। কিন্তু জানা গেল, কাজটিতে থাকছেন না বর্তমানে নানা কারণে সমালোচনার মুখে থাকা জয়। যদিও ‘ব্ল্যাক মানি’-তে তার কাজের সম্ভাবনার বিষয়টি অস্বীকার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি। তারা বলছে, ‘এই সিরিজে জয় অভিনয় করবেন এমন কোনো তথ্য আমাদের জানা নেই।’

এদিকে অভিনেতা জয়  বলেন, ‘শুধু ‘ব্ল্যক মানি’ কেন, এখন আমি ভালো ভালো অনেক কাজ হারাচ্ছি। রাফির সঙ্গে ‘ব্ল্যাক মানি’ করার কথা ছিল। সেখানে নায়ক রুবেল ভাইয়ের সঙ্গে অন্য লুকে দেখা যেতো আমাকে। প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নিতে মানা করে দিয়েছে রাফিকে।’ ফেসবুকের এক পোস্টেও তিনি এ বিষয়ে লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস। জানিয়েছেন কেন নানা কাজ থেকে বাদ পড়ছেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘রায়হান রাফি ‘ব্ল্যাক মানি’-তে আমিও ছিলাম। একদিন সে ফোন করে বললো, ‘কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে।’ অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেবো বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ধন্যবাদ সবাইকে।

ত্রিভুজ ওয়েব ফিল্মটির প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা। এই ফিল্মটিতে বাকি সবার মত আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক এবং প্রযোজক এবং সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। দীপ্তও সন্তুষ্ট। ছবিটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি।

আমার অপরাধ কি? বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি, আমার অবস্থান পরিষ্কার করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। এবং পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কি।’

এ বিষয়ে বঙ্গর হেড অব কনটেন্ট কর্মকর্তা আলী হায়দার জাগো নিউজকে বলেন, ‘আমরা কোনো কাজে ব্যাপারে কোনো নির্মাতার সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না। কোন শিল্পী নেবে না নেবে সেটা তারই সিদ্ধান্ত। জয়ের কাজ করা বা বাদ পড়া সর্ম্পকে কোনো কিছুই জানি না। যদি এই রকম কোনো কিছু হয়েও থাকে তাহলে নির্মাতা বলতে পারবে।’

বিষয়টি নিয়ে কথা বলতে রায়হান রাফির সঙ্গে যোগোযোগ করা হলে তার ব্যবহৃত ফোন নোম্বারটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, গতকাল ওয়েব সিরিজটির শুটিং শেষ হয়েছে। এর মুক্তির প্রস্তুতির নানা কাজে ব্যস্ত আছেন তিনি। রাফির এই নতুন সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ আরও অনেকে।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।