শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাজারে আবারও বাড়তে শুরু করেছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ক্রেতারা বলছেন, সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে না পারায় বেশি দামে কিনে মাশুল গুনতে হচ্ছে তাদের। আর বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) দাবি, সরকারের বিভিন্ন মন্ত্রণায়ের মিটিংয়ে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যে গুরুত্ব দেয়া হয়, প্রান্তিক খামারিদের তেমন দেয়া হয় না। গতকাল শুক্রবার যাত্রাবাড়ী, ডেমরা, শান্তিনগর এবং রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে ডিমের অস্বাভাবিক দামের লাগাম টানতে গতবছর আমদানির সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। পাশাপাশি বেঁধে দেয়া হয়েছিল প্রতি পিস ডিমের দাম। এতে নিয়ন্ত্রণে আসে বাজার।

তবে চলতি বছরের শুরু থেকেই আবারও দফায় দফায় ওঠানামা করছে ডিমের দাম। বর্তমানে বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা, আর সাদা ডিম ১৫০ টাকা। আর প্রতি ডজন হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার সঠিক কারণ বিক্রেতারা না জানলেও তাদের দাবি, মোকামেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। এদিকে, বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় মুরগি দাম বাড়তে শুরু করেছে বলে বিক্রেতারা দাবি করলেও তা মানতে নারাজ ক্রেতারা। তাদের দাবি, সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে না পারায় বেশি দামে কিনে মাশুল গুনতে হচ্ছে তাদের। ফারদিন নামে এক ক্রেতা বলেন, ডিমের বাজারে সিন্ডিকেট কাজ করছে। তারা অদৃশ্যভাবে ডিমের দাম নিয়ন্ত্রণ করছে। এদের ধরতে না পারলে ডিমের বাজারে স্বস্তি ফিরবে না।

ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ। সংগঠনের সভাপতি সুমন হাওলাদার গণমাধ্যমকে বলেন, বন্যায় অনেক খামার ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ডিমের উৎপাদন কম রয়েছে প্রায় ২০ লাখ পিসের মতো। এর ফলে স্বাভাবিকভাবেই ডিমের দাম কিছুটা বাড়তি এখন। পাশাপাশি সিন্ডিকেটের কারসাজি তো রয়েছেই। বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক খামারিরা। নিয়মিত বাজার মনিটরিংয়ের পর কেন ডিমের সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয় যেখানেই মিটিং হোক না কেন, সেখানে বড় করপোরেট কোম্পানিগুলোকে ডাকা হয়। প্রান্তিক খামারিদের ডাকা হয় না। অথচ করপোরেট কোম্পানিগুলো দেশের মোট চাহিদার মাত্র ২০ শতাংশ উৎপাদন করে। ডিমের দাম কমাতে সরকারকে প্রান্তিক খামারিদের দিকে নজর দিতে হবে। তাদের কথা শুনতে হবে। তিনি আরও বলেন, সবাই মুরগির দাম, ডিমের দাম কমাতে চায়; কিন্তু উৎপাদন খরচ কেউ কমাতে চায় না। যার মাশুল গুনতে হয় ভোক্তাকে। তাই সিন্ডিকেট ভাঙতে শুধু বাজার মনিটরিং না করে উৎপাদন খরচ কমাতে হবে। কারণ খরচ কমলে উৎপাদন বাড়াতে সক্ষম হবেন খামারিরা। এতে বাজারে সরবরাহ বাড়লে দামও কমবে।

এদিকে, ডিমের পাশাপাশি বাজারে মুরগির দামও চড়া। সপ্তাহ ব্যবধানে কেজি ১০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৭৫ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা, সাদা লেয়ার ২৪০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এছাড়া, জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

২৪ঘণ্টা/আসো


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।