২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার গর্ভাবস্থার দিনগুলোর কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, কী কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে এবং কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। প্রীতি ২০২১ সালে যমজ সন্তানের মা হন। তবে এর আগে তিনি আইভিএফ করিয়েছিলেন। যে বিষয় সম্পর্কে তিনি নিজের মতপ্রকাশ করেছেন। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৬ সালে আমেরিকার বাসিন্দা জিন গুডেনাফকে বিয়ে করেছিলেন। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রীতি জানান, অন্য সবার মতো তার জীবনেও অনেক কঠিন দিন এসেছিল। এমন দিন এসেছিল যখন তিনি দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চেয়েছিলেন। এ অভিনেত্রী বলেন, ‘অন্য সবার মতো আমারও ভালো-খারাপ মিশিয়ে জীবনের বেশকিছু দিন কেটেছে। কখনও কখনও বাস্তব জীবনের কিছু সংগ্রাম, বিশেষ করে যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তটা কাটিয়ে ওঠা মুশকিল হয়ে গিয়েছিল। আইভিএফ-এর সেই দিনগুলো ভুলতে পারবো না।’
প্রীতির ভাষ্য, ‘সবসময় হাসিমুখে থাকা এবং সুন্দর থাকা খুবই কঠিন কাজ। মাঝেমধ্যে আমি শুধু দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চাইতাম বা কারও সঙ্গে কথা বলতেও চাইতাম না। সমস্ত অভিনেতাদের জন্যও একটি ভারসাম্যপূর্ণ কাজ এটি।’
উল্লেখ্য, প্রীতি ২০১৪ সাল থেকে অভিনয় থেকে দূরে ছিলেন। দীর্ঘদিন পর ২০১৮ সালে তাকে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমাঢ দেখা গিয়েছিল। এরপর তিনি নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন।
২৪ঘণ্টা/আসো
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।