শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে ৩টি টাস্কফোর্স গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়তে বাংলাদেশ ব্যাংক ৩টি টাস্কফোর্স গঠন করবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন। তিনি বলেন, ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে নন-পারফর্মিং লোন (এনপিএল) ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের স্ট্রেংদেনিং প্রজেক্ট ও লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইস্যুতে ৩টি আলাদা টাস্কফোর্স গঠন করা হবে বলে আমাদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা অংশ নেন।

তবে এসব টাস্কফোর্স গঠনে কেমন সময় লাগবে, তা এখনো ঠিক করা হয়নি জানিয়ে সেলিম বলেন, এসব টাস্কফোর্সে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞদের রাখা হবে। এ টাস্কফোর্স হবে আন্তর্জাতিক মানের। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও বিশেষজ্ঞ আসতে পারে,' বলেন তিনি।

সেলিম আরএফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর উদার সুদহার রেজিমে বিশ্বাস করেন। 'উনি ইন্টারেস্ট রেট ফ্রি ফ্লোট করে দিয়েছেন। লেন্ডিং রেটে অলিখিত কিছু ক্যাপ ছিল, তিনি সেটিও তুলে দিয়েছেন। ব্যাংকারদের নির্দেশনা দিয়েছেন, অস্বাভাবিক কোনো লেন্ডিং রেটে যেন তারা না যান।'

'বিনিময় হার এখন ১২০ টাকার মধ্যে রয়েছে। আমরা এ রেটেই ব্যবসা পরিচালনা করব। খোলা বাজারে ডলারের দাম ১২১–১২২ টাকায় রয়েছে। ডলার মার্কেটে এখন স্থিতিশীলতা এসেছে। এ মাসে আমরা আড়াই বিলিয়নের বেশি রেমিট্যান্স পাব বলে আশা করছি,' বলেন তিনি।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম বলেন, এলসি ওপেনিং ধীরগতির হয়েছে, এটা অনেকটা ভোগের ওপর নির্ভর করে। চাহিদাও অনেক কমে গেছে। বাজারে এখন ডলারের কোনো অভাব নেই। যার যখন প্রয়োজন এলসি খুলতে পারছেন। আমাদের একটা চ্যালেঞ্জ সরকারি ৪টি ব্যাংকে দেড় থেকে দুই বিলিয়ন ডলারের পেমেন্ট আটকে আছে। আমরা আশা করছি, আগামী ছয়মাসের মধ্যে এসব পেমেন্ট সম্পন্ন হবে। তাতে বাজারে যে চাপটা এখন আছে, তার সমাধান হয়ে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পলিসি রেট বাড়তে থাকবে মন্তব্য করে তিনি বলেন, 'আগামী ১-২ মাসের মধ্যে পলিসি রেট ১০ শতাংশে নিয়ে যাওয়া হবে। এটা একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।