ফেনী সংবাদদাতা, ২৪ঘণ্টা অনলাইন : শতাব্দীর ভয়াবহ বন্যায় ফেনী জেলাজুড়ে প্রায় ৬৭ হাজার ২৮৭ হাজার কাঁচাপাকা ঘর, আসবাবপত্র ও বৈদ্যুতিকসামগ্রী পানিতে তলিয়ে গেছে। এতে বানভাসি মানুষের আনুমানিক ৬৯২ কোটি টাকার ক্ষতি হয়েছে। বসতবাড়িতে ক্ষয়ক্ষতি নিরূপণে ঘর মেরামতে ব্যয়, আসবাবপত্রের ক্ষতি ও নিত্য ব্যবহার্য বৈদ্যুতিকসামগ্রী মেরামতের ব্যয় ভুক্তভোগী প্রতি ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়েছে। মাঠপর্যায়ে ঢাকা পোস্টের অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের দাবির ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, ঘরবাড়ি, জেলায় বন্যায় আসবাবপত্র, বৈদ্যুতিক সামগ্রীর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি দেখা গেছে ফুলগাজীতে। সবচেয়ে কম ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে দাগনভূঞা এবং সোনাগাজীতে। এ দুই উপজেলায় প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় দেড় হাজার। এছাড়া ফেনী সদরের কালীদহ ইউনিয়ন, মোটবী ইউনিয়ন এবং ধর্মপুরে সর্বাধিক ক্ষতি হয়েছে। এ তিনটি ইউনিয়নে ১ হাজার ৬০০ পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
ফেনী পৌর এলাকার মাস্টারপাড়া, সদেবপুর, মৌলভীবাজার, একাডেমি, রামপুরসহ একাধিক আবাসিক এলাকায় এক হাজারের বেশি পানির মোটর বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়েছে বলে মেরামতকারীদের সূত্রে জানা গেছে। শহরে বাড়িঘরে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে বলে তথ্যে উঠে এসেছে।
ভয়াবহ বন্যায় জেলার ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অন্তত ২০ হাজার ৫০০টি বসতঘর পানিতে তলিয়ে যায়। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২০৫ কোটি টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত বসতির মধ্যে দালানঘর, সেমিপাকা, টিনশেড ও মাটির ঘর রয়েছে।বন্যার পানিতে তলিয়ে যাওয়া বসতঘরের অন্তত ৯০ শতাংশের আসবাবপত্র বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে পাঠাননগর ইউনিয়নে অন্তত ৫ হাজার, রাধানগর ইউনিয়নে ৫ হাজার, শুভপুর ইউনিয়নে ৩ হাজার, ঘোপাল ইউনিয়নে ৩ হাজার, পৌর এলাকায় ২ হাজার ৫০০ এবং মহামায়া ইউনিয়নে ২ হাজার বসতঘর বন্যার পানিতে তলিয়ে যায়।
২৪ঘণ্টা/আসো
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।