২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী তানজিন তিশার শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর আসলেন মডেলিংয়ে। সেখান থেকে পরিচিতি পেয়ে নিজেকে জড়ান অভিনয় জগতে। একে একে বহু নাটকে অভিনয় করে পেয়ে যান দর্শকপ্রিয়তা। এরপর অভিনয়গুণে এখন কাজ করছেন ওটিটিতে। এসবকিছু করেই ক্যারিয়ারে এক দশক দেখতে দেখতে পার করলেন অভিনেত্রী। অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার পর তিশাকে নিয়ে প্রত্যাশা বাড়তে থাকে দর্শকদের। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নাটক দিয়ে শুরু হয় তিশার অভিনয়। এখন টেলিভিশন নাটক ও ওটিটির প্রতিষ্ঠিত অভিনেত্রীদের একজন তানজিন তিশা। তবে তার এই পথটা অতটা সহজ ছিল না। সম্প্রতি গণমাধ্যমকে এমনটিই জানালেন অভিনেত্রী। তিশা মনে করেন, গোঁড়া থেকে অন্যদের মত কাজ শিখে আসা শিল্পী নন তিনি। অনেকে থিয়েটার থেকেও অভিনয়ের হাতেখড়ি হয়, কিন্তু এমন কোনো অভিজ্ঞতা ছিল না তিশার; অভিনয়ে দুর্বলতা ছিল। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছে তাকে। বললেন, 'অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে।' দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘আমার দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি।’
১০ বছর ধরে সবসময় নিজের সেরাটাই দিয়েছেন বলেও দাবি তিশার। তার অভিমত, নারীপ্রধান গল্পগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। অভিনেত্রীর পছন্দও নারীপ্রধান চরিত্র। সামনে এমন কিছু নিয়েই পরিকল্পনা তিশার। অভিনয়ে কাউকে অনুসরণও করেন না তিশা। এমনকি কাউকে আদর্শও মানেন না তিনি। তার কথায়, কোনো শিল্পীর ভালো দিক থাকলে সেটা আয়ত্ত করার চেষ্টা করি। কাউকে অনুসরণ করিনি, নিজের মত করে উপস্থাপন করি। আগামী কাজের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বললেন, সামনে কিছু কাজ আছে, এখনই বলছি না। কিছু কাজের পরিকল্পনা আছে। অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে।
২৪ঘণ্টা/আসো
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।