শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের সঙ্গে রেখাকে ধরে ফেলেন জয়া

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম আলোচিত জুটি অমিতাভ বচ্চন ও রেখা। পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই অভিনয়শিল্পী। যে কারণে দু’জনকে নিয়ে চর্চাও কম নেই। ৭০-এর দশকে অমিতাভ এবং রেখা বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সে সময়ের বিখ্যাত সব ছবি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায় দু’জজনকে। অমিতাভ বচ্চন ও রেখা। এই দুই নাম একসঙ্গে বলা মানেই যেন উপচে পড়া প্রেম। তাদের সম্পর্কের কথা, প্রেমের কথা গোটা ভারত জানে। অথচ, তারা কেউ কারও জীবনসঙ্গী নন। অমিতাভ রেখার প্রেম অমিতাভের স্ত্রী জয়া ভাদুড়িরও অজানা ছিল না।যদিও কখনওই প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি জয়া। তবে এই সম্পর্কে তার মনে আঘাত এনে দিত, তা বেশ স্পষ্ট ছিল। এমনকি রেখার সঙ্গে নাকি অমিতাভকে হাতেনাতেও ধরে ফেলেন তিনি। শোনা যায়, সিনেমার শুটিং চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। তারপর নিজেকে আর সামলাতে পারেননি অমিতাভপতœী। কষিয়ে এক থাপ্পড় মেরে দেন রেখাকে।

অমিতাভের প্রতি তার ভালবাসার কথা কখনও লুকিয়ে রাখেননি রেখা। বরং বারবার বলেছেন, তিনি ভালবেসেছেন কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই।  বিয়ে বা কোনও কিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি। একাধিকবার সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে রেখাকে৷ স্বামী নেই, তবুও কেনও সিঁদুর পরেন? এই প্রশ্নও বহুবার উঠেছে৷ অভিনেত্রীও সাক্ষাৎকারে বলেছেন, কাউকে একবার ভালবাসলে, তা সহজে মিলিয়ে যায় না৷ এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ তিনি৷ তাদের প্রেমের গল্প দো আনজানে সিনেমার সেটে শুরু হয়েছিল, যখন অমিতাভ একজন বিবাহিত পুরুষ ছিলেন। তাদের গোপন সম্পর্কের প্রথম দিনগুলোতে, দুজন রেখার বন্ধুর একটি বাংলোতে দেখা করতেন।

জয়া বচ্চন রেখাকে বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাকে সরাসরি জানিয়ে দেন- যাই ঘটুক না কেন তিনি তার স্বামীকে কখনই ছেড়ে যাবেন না। একইভাবে জয়া তার প্রতিশ্রুতি রেখেছিলেন শেষ অবধি। রেখা অবশেষে বুঝতে পেরেছিলেন, তিনি হয় মিসেস বচ্চন হতে চান নয়তো অবিবাহিত থাকতে চান!
অমিতাভ প্রাচীন পন্থী, এমনই জানান তার সহকর্মীরা। পরিবারের ঐতিহ্য এবং ভাবমূর্তি রক্ষার দায় ছিল। যে কারণে পরিবার, সন্তানদের রক্ষা করার জন্য কোনও দিন প্রকাশ্যে রেখার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। বিয়ের কথাও ভাবেননি । অন্যদিকে, রেখা সাহসের সাথে তার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেছেন। সিলসিলা ছিল এই রহস্যময় জুটির একসঙ্গে শেষ ছবি। এরপর আর একত্রে দেখা যায়নি বলিউডের চর্চিত এই যুগলকে।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।