শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরেছেন চট্টগ্রামের পোশাক শ্রমিকরা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত চট্টগ্রামের কালুরঘাটে ওয়েল গ্রুপের পোশাক শ্রমিকরা প্রশাসনের আশ্বাসে কাজে ফিরেছেন। দুই মাসের বকেয়া বেতন চলতি মাসের মধ্যে পরিশোধ করার আশ্বাস পেয়ে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান। গতকাল মঙ্গলবার তাদের কিছু অংশ কাজে যোগ দিয়েছেন। এদিকে, চট্টগ্রামে শ্রমিক আন্দোলন নেই; পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে গত সোমবার বিকেলে নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকার ওয়েল গ্রুপের পোশাক কারখানা সানজিদ টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধির উপস্থিতিতে মালিক পক্ষের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে ফিরে যান শ্রমিকরা। কারখানাটিতে প্রায় ১,৩৫০-১,৪০০ শ্রমিক কাজ করেন।

শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (ইন্টিলিজেন্স এন্ড মিডিয়া) রনজিত বড়ুয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শ্রমিকদের জুলাই মাসের বেতন ১০ সেপ্টেম্বরের মধ্যে এবং আগস্ট মাসের বেতন ২৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। শ্রমিকরা এই আশ্বাস মেনেছেন। গতকাল মঙ্গলবার কিছু শ্রমিক কাজে ফিরেছেন। আমাদের ইন্টিলিজেন্স আছে। এছাড়া, সেনাবাহিনীও টহল দিচ্ছে, বলেন তিনি।

বিজিএমইএ সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অসন্তোষের খবর পাইনি। সরকারও প্রণোদনার ঘোষণা দিয়েছে। আশা করছি, এই পরিস্থিতি দ্রুত কেটে যাবে।

২৪ঘণ্টা/আসো


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।