শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিমান জব্দ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিমানটি ফ্যালকন ৯০০ইএক্স মডেলের এবং ডমিনিকান প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্র এটি জব্দ করে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি দাবি করেছে, বিমানটি ১৩ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে অবৈধভাবে কেনা হয়েছিল এবং পরে সেটি দেশ থেকে পাচার করা হয়। মার্কিন বিচার বিভাগ অনুসারে, ফ্যালকন ৯০০ইএক্স মডেলের এই বিমানটি ডোমিনিকান প্রজাতন্ত্রে জব্দ করা হয়ে এবং পরে সেটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য কীভাবে এবং কখন বিমানটি ডোমিনিকান প্রজাতন্ত্রে নিয়ে যাওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ট্র্যাকিং ডেটায়ে দেখা গেছে, সোমবার রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছে লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে বিমানটি ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছেছে। ভেনেজুয়েলা এই জব্দের নিন্দা করেছে এবং বলেছে, এটি জলদস্যুতার কাজ। পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একতরফাভাবে এবং অবৈধভাবে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে নিজের কাজের ন্যায্যতা দিয়েছে।

একটি বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলেছে, তারা জাতির এই ক্ষতি পুষিয়ে নিতে যেকোনও আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি আটক করা হয়েছে। তদন্তে দেখা গেছে, মাদুরোর সাথে সংশ্লিষ্ট লোকেরা ২০২২ সালের শেষের দিকে এবং ২০২৩ সালের প্রথম দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বিমানের বেআইনি ক্রয়ের সাথে তাদের সম্পৃক্ততা আড়াল করার জন্য ক্যারিবিয়ানভিত্তিক শেল কোম্পানি ব্যবহার করেছিল। এরপর বিমানটি ২০২৩ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় অবৈধভাবে রপ্তানি করা হয়। মার্কিন কর্মকর্তাদের যুক্তি, বিমানটির বিক্রয় এবং রপ্তানি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। যদিও প্রেসিডেন্ট মাদুরো বারবারই তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে এসেছেন।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।