শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম একসঙ্গে নির্বাচনী প্রচারে বাইডেন ও কমলা

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস গত সোমবার হাতে হাত রেখে একসঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছেন। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এটিই তাঁদের প্রথম একসঙ্গে চালানো প্রচারণা। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যটিকে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকা বলে বিবেচনা করা হচ্ছে। সেখানকার ভোটারদের কাছে টানার চেষ্টায় গতকাল সেখানে প্রচার চালিয়েছেন বাইডেন ও কমলা। তাঁরা পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে দেখা করেন। এর পর বাইডেন ও কমলা পাশাপাশি দাঁড়িয়ে প্রায় ৬০০ সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন।

বাইডেন বলেন, আমাদের অনেক অগ্রগতি হয়েছে এবং একে ভিত্তি করে আমি ও কমলা আরও অগ্রগতি করছি। তিনি (কমলা) একে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি সাইডলাইনে থাকব, তবে সহযোগিতা করার জন্য যা কিছু করার, তা আমি করব। ভোটের আগের মাসগুলোতে কমলার নির্বাচনী প্রচারে বাইডেনের ভূমিকা কেমন হবে, তার একটা ধারণা গতকাল পাওয়া যায়।

৮১ বছর বয়সী বাইডেন ডেমোক্র্যাট দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর বাইডেনের সক্ষমতা নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন তৈরি হয়। এমন অবস্থায় তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি দেন। গত সোমবার উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এই সময়ে আপনাদের যুক্তিসংগত পছন্দের জন্য শুধু একজনই আছেনÍতিনি হলেন কমলা হ্যারিস।

বাইডেন আরও বলেন, আমি তাঁকে চিনি, তাঁকে ভরসা করি। তাঁর মেরুদ- লোহার দ-ের মতো শক্ত, অবস্থান বোঝার ক্ষমতা সাধুর মতো। এ নারী যা করেন, জেনেবুঝেই করেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, আপনারা যদি কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন, তবে তা হবে এ যাবৎকালে আপনাদের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকে ডেমোক্র্যাটদের জন্য রিপাবলিকান ট্রাম্পকে পরাজিত করার সুযোগ ক্রমাগত বাড়ছে। তবে শেষ পর্যন্ত কী হবে, তা একেবারেই অনিশ্চিত। গত সোমবার পিটসবার্গে বাইডেন ও কমলা কোলাকুলি ও করমর্দন করেন। এর পর বাইডেনের উচ্ছ্বসিত প্রশংসা করেন কমলা।

কমলা বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের দেখা সবচেয়ে রূপান্তরকারী প্রেসিডেন্টদের একজন এবং তিনি আন্তরিকতা থেকেই এটা করেন। সত্যি কথা বলতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্রমিক সংঘবান্ধব হওয়ায় আমরা গর্ববোধ করি এবং এ নিয়ে আমি ও জো অনেক কথা বলেছি। তখন সমর্থকদের ভিড় থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, উই আর নট গোয়িং ব্যাক! এটি কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অন্যতম একটি স্লোগান।

২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।