প্রভাত সংবাদদাতা, বাঘা : রাজশাহীতে গতকাল মঙ্গলবার সকাল সাতটা ১০ মিনিট থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কখনো থেমে থেমে, আবার অঝোরধারায় বৃষ্টি চলছে। অবিরাম চলা বৃষ্টিপাত সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঝরেছে ১০ মিলিমিটার। বৃষ্টিপাত এখনও গুঁড়ি গুঁড়ি অব্যাহত রয়েছে। সাত সকালের প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে পানি। এই বৃষ্টির কারণে সব থেকে বেশি বেগ পেতে হচ্ছে কর্মজীবী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে নিজ নিজ গুণ তবে ছুটতে হচ্ছে। সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
ব্যাটারিচালিত রিকশা চালক শাবর আলী বলেন, সকালের এই সময়টা আমাদের কাজের সময়। বৃষ্টি সকালে শুরু হয়েছে। এই বৃষ্টিতে ভিজে ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। শরীরে রেইনকোট থাকলেও তাতে বৃষ্টি মানছে না। একটা ভাড়া নামিয়ে আরেকটা ভাড়া তুলতে শরীর ভিজে যাচ্ছে। আর এ সময়টা বসে থাকলে সারাদিন কাজ কম হবে। কারণ এই সময়টাই মানুষ সকালে বের হয় বাসা থেকে। তাই বৃষ্টিতে ভিজে হলেও তাদের ভাড়া নিয়ে যেতে হচ্ছে।
কলেজ শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, কলেজে একটু কাজ আছে। যেতে হবে। বৃষ্টিতে সঙ্গে ছাতা থাকলেও শরীর বা কাপড় ভিজে যায়। অটোতে একসাথে বসলেও শরীরে পানি পড়ে। বৃষ্টি উপেক্ষা করে যেতে হবে, কিছু করার নাই।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, রাজশাহীতে সকাল ৭টা ১০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। বৃষ্টিপাত এখনও ঝরছে। দিনভর এমন পরিস্থিতি থাকতে পারে। তিনি আরও বলেন, গত এক সেপ্টেম্বর বৃষ্টি হয়েছে ৪ দশমিক ৫ মিলিমিটার। তার আগের দিন বৃষ্টিপাত হয়েছে ৫ দশমির ৪ মিলিমিটার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনের সর্বনি¤œ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার (২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়া।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।