শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন পোপ ফ্রান্সিস

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:২০ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আগামী সপ্তাহে তাঁর ইন্দোনেশিয়া সফরে রাজধানী জাকার্তায় ঐতিহাসিক ইসতিকলাল মসজিদ পরিদর্শনে যাবেন। একটি সুড়ঙ্গের (টানেল) মাধ্যমে নগরীর ক্যাথলিক ক্যাথেড্রালের সঙ্গে এ মসজিদের সংযোগ রয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২ দিনের সফরে পোপ আন্তধর্মীয় সম্প্রতি জোরদার করার অংশ হিসেবে জাকার্তায় ওই মসজিদটি পরিদর্শনে যাবেন। স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে। গত ১১ বছরের শাসনকালে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসও তাঁর বিভিন্ন সফরে আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষা বিষয়ে জোর দিয়ে আসছেন।  
স্থাপত্য নৈপুণ্যের অপূর্ব নিদর্শন ইসতিকলাল মসজিদের সঙ্গে ‘আওয়ার লেডি অব দ্য আজাম্পশন’ ক্যাথেড্রালের সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গ ‘টানেল অব ফ্রেন্ডশিপ’ ২৮ দশমিক ৩ মিটার দীর্ঘ। ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে ২০২০ সালে ইন্দোনেশিয়া সরকার সুড়ঙ্গটি নির্মাণ করে।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে পোপ ফ্রান্সিস (৮৭) আগামী মঙ্গলবার জাকার্তায় পৌঁছাবেন। এর মধ্য দিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওই দীর্ঘতম সফর শুরু করছেন তিনি। সফরে পাপুয়া নিউগিনি, ইস্ট তিমুর ও সিঙ্গাপুরেও যাবেন তিনি। তবে এ দীর্ঘ সফর তাঁর ক্রমবর্ধমান স্বাস্থ্যসমস্যা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
ক্যাথলিক খ্রিষ্টানপ্রধানের এখানে আসা হবে অসাধারণ একটি ঘটনা।
ইসতিকলাল মসজিদ পরিদর্শনকালে একটি আন্তধর্মীয় বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এ মসজিদ ছাড়াও ক্যাথেড্রালের সঙ্গে এটির সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গটি পরিদর্শন করবেন তিনি।
পোপের এ পরিদর্শন কর্মসূচি প্রসঙ্গে মসজিদটির প্রধান ইমাম নসরুদ্দিন উমর বলেন, ‘ক্যাথলিক খ্রিষ্টানপ্রধানের এখানে আসা হবে অসাধারণ একটি ঘটনা।’ বড় কোনো আয়োজনে গির্জায় আসা ব্যক্তিদের জন্য মসজিদটির সুপ্রশস্ত গাড়ি রাখার স্থানকে উন্মুক্ত করে দেওয়া হয়। এ বিষয়ে নসরুদ্দিন উমর বলেন, ‘আপনার ধর্ম যা–ই হোক, আমাদের উচিত অতিথিদের সম্মান করা।’
ইন্দোনেশিয়ার ২৮ কোটি জনসংখ্যার মাত্র ৩ শতাংশ ক্যাথলিক আর ৯০ শতাংশ মুসলিম। দেশটিতে সফরকালে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে পোপের বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া জাকার্তা স্টেডিয়ামে এক গণ–অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানটিতে ৮০ হাজারের বেশি লোক যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন ইন্দোনেশিয়ার চার্চের কর্মকর্তা থমাস উলুন ইসমোয়ো। পোপের এ সফর নিয়ে ইন্দোনেশিয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। গত তিন দশকের বেশি সময়ে দেশটিতে কোনো পোপের এটিই হবে প্রথম সফর।
এর আগে ইন্দোনেশিয়ায় দুজন পোপ সফর করেছেন। তাঁদের মধ্যে পোপ ষষ্ঠ পল ১৯৭০ সালে ও পোপ দ্বিতীয় জন পল ১৯৮৯ সালে দেশটি সফর করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।