শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এসহাকের স্ট্রেচারে ভর করা জীবন, কাটেনি বন্যার ঘোর 

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৪   ০৯:১১ পিএম
webnews24

জিহাদ হোসেন রাহাত, রায়পুর : বন্যার সংকটময় পানিবন্দি দশা থেকে ধীরে ধীরে মানুষজন স্বস্তির দুয়ার দেখতে শুরু করলেও ভয়ংকর বন্যা পরিস্থিতির ঘোর কাটিয়ে উঠতে পারেননি স্ট্রেচারে ভর করে চলা বছর আশি বয়েসী এসহাক আলী দেওয়ান। হাঁটা চলায় বেশ কষ্ট পোহাতে হয় তাকে। বন্যা পরিস্থিতির সময়ে তিনি ও তার পরিবার প্রায় তেরোদিন ছিলেন ঘরবন্দী। জীবনের নানান চড়াই উৎরাই পার করা বয়োবৃদ্ধ এসহাকের মুখাবয়বের দিকে তাকালে আন্দাজ করা সম্ভব ঠিক কতখানি কষ্টে ছিলেন তিনি। হাতে জোর নেই। পা দুটো প্রায় অচল। যেটুকু শক্তি রয়েছে শরীরে তাও বন্দী বয়সের বেড়াজালে। 
এসহাক আলী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশীর ইউপির ডাকাতিয়া পাড় এলাকার বাসিন্দা। পরিবার পরিজন নিয়ে খুব একটা ভালো নয় তার জীবন। বন্যা পরিস্থিতির সময় তারা ঘরবন্দি অবস্থায় দিন কাটালেও প্রথম দিকে খোঁজ নেয়নি কেউ। স্থানীয় কয়েকজন মানুষের কল্যাণে প্যাকেট তিনেক শুকনো খাবার সামগ্রী পেলেও কাটেনি এসহাকদের কষ্ট। পানির থৈথৈ অবস্থায় ঘরবাড়ি, আসবাবপত্রসহ যে ক্ষতি হয়েছে তাদের তা ভাষায় প্রকাশ করা না গেলেও দুঃখের সাগরে সংসার তরী যে তিনি পাড়ি দিয়েছেন ধৈর্য্য নিয়ে সেটি বলার অপেক্ষা রাখে না।
ভয়াল বন্যা পরিস্থিতি নিয়ে মন্তব্য করে এসহাক বলেন, পানি অনেক ক্ষতি করেছে আমাদের। ঘর থেকে বের হতে পারিনি। কে নিবে কার খোঁজ। সবাই বিপদে ছিলো। পানি কিছুটা কমেছে। শুকনো খাবার দিয়েছে অনেকে। ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় আছি। কাদামাটি দিয়ে বসতঘরের আঙিনা ভরে গিয়েছে। 
এসহাকের প্রতিবেশী আবদুল লতিফ বলেন, ডাকাতিয়া পাড় এলাকায় প্রায় ৪২ টি পরিবার ছিলো পানিবন্দি। আশপাশের মিলিয়ে কয়েকশ পরিবারের অবস্থা ছিলো খুবই খারাপ। পানিতে তলিয়ে গেছে অনেকের সবজির ক্ষেত, ফসলের মাঠ। শুধু এসহাক আলীই নন। এমন ক্ষয়ক্ষতির শিকার হয়ে দুশ্চিন্তায় রয়েছেন আরো অনেকে। গবাদি পশু হারিয়ে মোটা অংকের লোকসান গুনতে হয়েছে বহু মানুষকে।
পানি কমার বিষয়ে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান জানিয়েছেন, বন্যার পানি কমতে শুরু করেছে। তবে ধীরগতিতে। বৃষ্টি না হলে দু-তিন দিনের মধ্যে পানি আরো অনেক কমে যাবে। দৃশ্যমান পরিবর্তন হবে। তিনি আরও জানান, ভুলুয়া ও রহমতখালী নদীসহ খালগুলো দখলের কারণে সংকুচিত হয়ে গেছে। ফলে পানি নামতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এ অবস্থায় খাল খনন ও দখলমুক্ত করা জরুরি।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বন্যার্তদের পাশে সর্বস্তরের মানুষ দাঁড়িয়েছেন। বন্যা পরিস্থিতির জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে ত্রাণ বিতরণ করলে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো সহজ হবে। এ জন্য তিনি ত্রাণ বিতরণ করতে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।