শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধনী তালিকায় শাহরুখ খান  ৭৩০০ কোটির মালিক

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৯:১৫ পিএম
webnews24

প্রভাত বিনোদন : মুকেশ আম্বানি ও গৌতম আদানীদের সঙ্গে ধনী তালিকায় জায়গা করে নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিং খান ছাড়াও বলিউডের অনেকেই রয়েছেন এই তালিকায়। শাহরুখ ৩৩৪ জনের মধ্যে রয়েছেন। তালিকায় যারা রয়েছেন তাদের মোট সম্পত্তির পরিমাণ ১৫৯ লাখ কোটি টাকা।  গত বছর শাহরুখের প্রযোজনা সংস্থা আকাশছোঁয়া লাভ করে। পাঠান এবং জওয়ান সিনেমা দারুণ ব্যবসা করেছে। এছাড়াও, কলকাতা নাইট রাইডারসের সহ মালিক তিনি। ফলে এবার শাহরুখের এই তালিকায় অবতরণ নিতান্তই ছোট ঘটনা নয়।
জানা গেছে, শাহরুখ খান প্রায় ৭৩০০ কোটির মালিক। যাতে বড় অবদান রয়েছ রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডারসের। শাহরুখের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার নেহাতই কম নয়। উল্টোদিকে, শুধু শাহরুখ নিজে না, বরং এই তালিকায় জায়গা করে নিয়েছে জুহি চাওলা, অমিতাভ বচ্চন এবং হৃতিক রোশনও।
বলিউডের কারা কারা রয়েছেন এই তালিকায় এবং তারা কত কোটির মালিক?  ১. শাহরুখ খান ৭ হাজার ৩০০ কোটি
২. জুহি চাওলা  ৪ হাজার ৬০০ কোটি ৩. হৃতিক রোশন ২ হাজার কোটি  ৪. অমিতাভ বচ্চন ১ হাজার ৬০০ কোটি  ৫. করণ জোহর ১ হাজার ৪০০ কোটি 
কলকাতা নাইট রাইডারসের সহ-মালিক জুহি চাওলাও এই তালিকায় রয়েছেন, যার আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি টাকা। বলিউডের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। ২০০০ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। তার অ্যাথলেইজার ব্র্যান্ড এইচআরএক্সের বিরাট অবদান আছে এতে। অমিতাভ বচ্চন ও করণ জোহরও রয়েছেন এই তালিকায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।