প্রভাত বিনোদন : ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় নৈপুন্যতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে সমান তালে কাজ করে চলেছেন। চ্যানেল আই এর টিভি পোগ্রামের মাধ্যমে মিডিয়াতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন তিনি। এ অভিনেত্রীর ইচ্ছে ছিল বড় পর্দায় নায়িকা হবেন। ইচ্ছে পূরণ করতে সিনেমার দিকে ঝুঁকেছিলেন, কিন্তু সেই আশা সেভাবে পূরণ হয়নি। ইচ্ছে পূরণ না হওয়ার পেছনে রয়েছে এক অস্বস্তিকর ঘটনা। ঘাসফুল সিনেমায় অভিনয় করেন বৃষ্টি। চেয়েছিলেন সিনেমায় অভিনয় চালিয়ে যাবেন। কিন্তু সেটা আর হয়নি।
সিনেমায় কাজ না করার কারণ জানিয়ে এ তানিয়া বৃষ্টি বলেন, নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। সে কারণেই আর সিনেমায় কাজ করা হয়নি। হয়তো একদিন হবে।
উল্লেখ্য, নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন তানিয়া বৃষ্টি। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ -এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে শোবিজে জায়গা করে নিয়েছেন।
ভারতের পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল, সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল ও সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল-এ তার অভিনিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।