শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার মঙ্গোলিয়ায় যাচ্ছেন  পুতিন : হতে পারেন গ্রেপ্তার 

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৪   ০৮:৫৬ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : আগামী সপ্তাহেই মঙ্গোলিয়া সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তবে মঙ্গোলিয়া সফরে গেলে দেশটি পুতিনকে গ্রেপ্তার করতে দায়বদ্ধ বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বিবিসি জানিয়েছে, আগামী মঙ্গলবার মঙ্গোলিয়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে পুতিনের। এমন হলে ২০২৩ সালের মার্চে পুতিনকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার পর এটাই হবে আইসিসি সদস্যভুক্ত কোনো রাষ্ট্রে তার প্রথম সফর। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছেন। এই অভিযোগের বিষয়ে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি থেকে অসংখ্য শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ায় দায় রয়েছে পুতিনের।
এ অবস্থায় পুতিনের সম্ভাব্য সফরকে সামনে রেখে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি মঙ্গোলিয়াকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইউক্রেন। তবে পুতিন দপ্তর ক্রেমলিন বলছে, এই সফর নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, ‘মঙ্গোলিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।’ পুতিনের সফরের সমস্ত দিক নিয়ে রাশিয়া খুব সাবধানতা অবলম্বন করছে বলেও জানান পেসকভ। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যভুক্ত একটি রাষ্ট্রে গ্রেপ্তারের পরোয়ানা না করে পুতিন কীভাবে সফর করবেনÍবিষয়টি জানতে এই আদালতের শরণাপন্ন হয়েছিল বিবিসি। এ বিষয়ে আদালতের মুখপাত্র ডক্টর ফাদি আল-আবদুল্লাহ বিবিসিকে জানান, আদালত তাঁর সিদ্ধান্ত কার্যকর করতে মঙ্গোলিয়াসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করে। তিনি বলেন, ‘অন্যান্য আইসিসি স্বাক্ষরকারী রাষ্ট্রের মতো মঙ্গোলিয়ারও সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে। ২০২৩ সালে পুতিনকে গ্রেপ্তারে যে আদেশ জারি হয়েছিল, সেটিও এই বাধ্যবাধকতার মধ্যে রয়েছে।’
আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে পুতিন ছাড়াও রাশিয়ার শিশুদের অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানাও জারি করেছে। তবে ইতিপূর্বে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে এবং গ্রেপ্তারের পরোয়ানাটিকে ‘আক্রোশের কারণে’ বলে চিহ্নিত করেছে। আইসিসি মুখপাত্র ডক্টর আবদুল্লাহ জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলো কোনো বিষয়ে অসহযোগিতা করলে আদালতের বিচারকেরা তা খতিয়ে দেখবেন এবং সেই রাষ্ট্রের পরিষদকে অবহিত করবেন। আন্তর্জাতিক বিচারকার্য পরিচালনা করলেও আইসিসির নিজস্ব কোনো বাহিনী নেই। ফলে কোনো অভিযুক্তকে সরাসরি গ্রেপ্তারের উপায় নেই এই আদালতের। এ ক্ষেত্রে শুধু সদস্য দেশগুলোই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের কাছে তুলে দিতে পারে।
পুতিনের সফরের বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করেÍপুতিন যে একজন যুদ্ধাপরাধী এই সত্যটি সম্পর্কে মঙ্গোলিয়া সচেতন। তাই সফরে গেলে পুতিনকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। এর আগে গত বছর গ্রেপ্তারের পরোয়ানা থাকায় দক্ষিণ আফ্রিকায় নির্ধারিত একটি শীর্ষ সম্মেলনের সফর বাতিল করেছিলেন পুতিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।