শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ পেরিয়েও বিয়েতে অনীহা দেবের

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৪   ০৮:৩৭ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : জীবনে বিয়েটাই সবচেয়ে জরুরি নয়, বরং দু’জন মানুষের ভালো থাকাটা বেশি জরুরি। তাই তো ৪০-এর গ-ি পেরিয়েও এখনও টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তকমা থেকে নাম বাদ যায়নি অভিনেতা দেবের। যদিও প্রায় এক দশক ধরে রুক্সিনী মিত্রের সঙ্গে প্রেম করছেন তৃণমূলের এই তারকা সাংসদ। তবুও এখনও প্রেমিকার গলায় মালা দেননি তিনি। 
দেবের হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখেন রুক্সিনী । এখন টলিপাড়ার অন্য়তম ব্যস্ত অভিনেত্রী। কাজ করছেন বলিউডে, সেটাও নিজের চেষ্টায়। এছাড়া টলিউডেও তার দেখা মিলছে নিয়মিত। নিজেদের সম্পর্ক শুরুর দিন থেকে গোপন রাখেননি এই জুটি। তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন। সদ্য সৌদি আরব থেকে ঘুরে এলেন দু’জনে। তবে একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। কবে বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রশ্নের উত্তরও বরাবর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। শোবিজ জগতে থেকেও সেভাবে দেবের নামের কোনো গসিপ নেই। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পর রুক্সিনীর সঙ্গে সম্পর্ক নায়কের। রুক্সিনী  তার শক্তির উৎস, তাই প্রকাশ্যে প্রেমিকার প্রশংসায় কার্পণ্য করেন না অভিনেতা। দুজনের এই সহজ সম্পর্কের পেছনের রহস্যটা কী? রুক্সিনী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্পর্কে এমন কোনও সমস্যা আসে না, যা সময়ের সঙ্গে ঠিক হয় না। আর কোনও মানুষ এতটা ব্যস্ত হতে পারে না, যে তিনি অন্য মানুষকে সময় দিতে পারছেন না। আর এই বিশ্বাস থেকেই পরস্পরের জন্য সময় বের করে নেন দু’জন। রুক্সিনী স্পষ্ট জানান, তার কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা, খুশি থাকা, আর সঙ্গে অবশ্যই একে-অপরের ওপর বিশ্বাস। 
সম্পর্ক প্রশ্নে নায়িকার ভাষ্য, ‘আমার কাছে মনের মানুষটা প্রাইমারি। বাকি সব সেকেন্ডারি। আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি, তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি। আমি সত্যি ভালো আছি, খুশি আছি, কমিটমেন্ট আছি, এটাই দরকার। এই সম্মান, এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে’। দেব পুজায় হাজির হবে টেক্কা নিয়ে, অন্যদিকে ক্রিসমাসে আসছে খাদান। ছবির টিজার সামনে আসবে বৃহস্পতিবার। সৃজিতের টেক্কায় ফের দেবের সঙ্গে জুটিতে রুক্সিনী । অন্যদিকে খাদান-এ ইধিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে নায়ককে। এই ছবিতে থাকছেন যিশু সেনগুপ্ত, বরখা বিশতরাও। পরিচালনায় সঞ্জয় রিনো দত্ত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।