শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পানির নিচে খাট কাটে নির্ঘুম রাত 

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৪   ০৮:০৬ পিএম
webnews24

জিহাদ হোসেন রাহাত , রায়পুর : বন্যায় কোমর সমান পানিতে বারো ও পনেরো ফুট দৈর্ঘ্য প্রস্থের একটি দোচালা টিনের ঘরে বসবাস করেন স্বামী পরিত্যাক্তা নারী পেয়ারা বেগম। ঘরে একটি মাত্র খাট থাকলেও সেটি ডুবে আছে পানিতে। বাক প্রতিবন্ধী হওয়ায় প্রায় বিশ বছর আগে তাকে ছেড়ে যান স্বামী। পেয়ারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডস্থ আমিন উদ্দিন মুন্সি বাড়ির বাসিন্দা। বছর তেইশ আগে স্বজনরা পাত্র খুঁজে এনে বাক প্রতিবন্ধী পেয়ারাকে দেন বিয়ে। বিয়ের তিন বছর যেতেই একদিন হুট করে সংসার ছেড়ে অন্যত্র পাড়ি জমান আলমগীর। স্বামীর স্মৃতি চিহ্ন হয়ে পেয়ারার কোলে ঠাঁই হয় শারমিন আক্তার নামে এক কন্যা সন্তানের। বিশ বছর বয়েসী শারমিন মায়ের মতোই বাক প্রতিবন্ধী। চলমান বন্যা পরিস্থিতির কারণে পানিতে খাট ডুবে থাকায় নির্ঘুম রাত কাটে তাদের।  
মুখে ভাষা নেই, কাউকে বুঝিয়ে বলার ক্ষমতা নেই- ঠিক কতটুকু কষ্টে আছেন তারা। ঘরের ভেতরকার অবস্থা একেবারেই বেহাল। বহু বছরের পুরোনো একটি পানির কলস, জগ ও কয়েকটি গ্লাস-প্লেট রয়েছে তার বসতঘরে। চোখ বুলিয়ে দেখলে পুরো ঘরটিকে মনে হবে, সেটি যেন জীবন্ত একটি শরনার্থী ক্যাম্প।
পানিবন্দি অবস্থায় নির্মম বাস্তবতায় দিন কাটছে তাদের। পেয়ারার বাবা আতিক উল্ল্যার রেখে যাওয়া শেষ সম্বল টিনের ঘরটিকে আঁকড়ে ধরে কোনো মতে টিঁকে আছে মা-মেয়ের সংসার। খেয়ে না খেয়ে বেঁচে আছেন তারা। বুক সমান দুঃখের সংসার ছেড়ে স্বামী নিরুদ্দেশ হওয়ার প্রায় বিশ বছর পর কোমর সমান পানিতে ভেসে পুনরায় দুঃখ বুনছেন পেয়ারা। অবশ্য এবার বুননে তার সঙ্গী হয়েছে মেয়ে শারমিনও।
দুজনের মুখে কথা না ফুটলেও চিন্তায় মগ্ন অবস্থায় আকারে ইঙ্গিতে পঞ্চাশোর্ধ পেয়ারা বেগম বলেন,স্বামী ব্যাগ গুছিয়ে চলে গেছে। মানুষ সাহায্য করে মাঝে মাঝে। ঘরটাও ভেঙে পড়েছে।
মায়ের পর কথা বলেনি মেয়ে। লাজুক ভাব নিয়ে পেছন ফিরে দাঁড়ায় শারমিন। খানিক পরে হাউমাউ করে কান্নার শব্দ আসে ভেসে। তখন মামা পরিচয়ে ছানা উল্লাহ নামে স্থানীয় একজন জানান, ঘরে খাবার নেই তাদের। নেই পয়োনিষ্কাশনের ব্যবস্থা। মশার কামড় তাদের নিত্যসঙ্গী। তিনি আরও জানান,বন্যার প্রথম দুদিনের পর থেকে প্রায় পাঁচদিন তাদের ঘরে ছিলো না খাবার।
মাইন উদ্দিন নামে এক প্রতিবেশী বলেন, এখন পর্যন্ত দুই প্যাকেট শুকনো খাবার পেয়েছেন তারা। নিত্য আহার্য খাবারগুলো পাননি। ঘরটার অবস্থা বেহাল। পানি দিয়ে হেঁটে তাদের কাছে যেতে হয় বলে অনেকেই ফিরে যান। তাদের পুনর্বাসন প্রয়োজন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।