শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস

প্রকাশিত - ২৮ আগস্ট, ২০২৪   ০৯:২৪ পিএম
webnews24

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস দলের কনভেনশন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন। এর আগে গত সপ্তাহে ডেমোক্র্যাট দলের কনভেনশনে কমলা হ্যারিসকে নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হয়। গতকাল বুধবার তিনি ও তার রানিং মেট টিম ওয়ালজ ব্যাটল গ্রাউন্ড স্টেট জর্জিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। শিকাগোয় কনভেনশনে যে বিপুল সাড়া পেয়েছেন তার গতি কাজে লাগিয়ে স্পষ্টত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকাতে চান হ্যারিস। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে টিমকে নিয়ে হ্যারিস বাস ট্যুরের মধ্যদিয়ে প্রচারণা শুরু করবেন। এরপর বৃহস্পতিবার উভয়ে সিএনএনকে সাক্ষাতকার দেবেন। প্রচারণা শুরুর পর এই প্রথম সিএনএনকে সাক্ষাতকার দিতে যাচ্ছেন হ্যারিস। জর্জিয়ার সাভানাহ শহরে হ্যারিস ভোটারদের মুখোমুখি হতে একক সমাবেশও করবেন।
এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মিশিগানে তার প্রচারণা চালাবেন। রাজ্যটিতে দোদুল্যমান যে কয়টি রাজ্য রয়েছে মিশিগান তার অন্যতম। হ্যারিসও জোরালোভাবে নজর দিতে যাচ্ছেন সাতটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যে। যে সব রাজ্যে জয় পরাজয়ে নির্ভর করে নির্বাচনে কোন দল বিজয়ী হবে। জর্জিয়াও তেমনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি অঙ্গরাজ্য। দেশটির গত ২০২০ সালের নির্বাচনে বাইডেন প্রায় ৩ দশক পর জর্জিয়ায় ডেমাক্র্যাটকে জিতিয়ে এনেছিলেন। যদিও ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। মাত্র ১২ হাজার ভোট।
অন্যদিকে হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, জর্জিয়ার দক্ষিণাঞ্চলে হ্যারিস ও টিম বাস ট্যুরে যে নির্বাচনী প্রচারণা চালাবেন তাতে নজর দেবেন কৃষ্ণাঙ্গ, শ্রমজীবী পরিবারসহ নানান গোত্রভুক্ত ভোটারদের প্রতি। পক্ষান্তরে সিএনএন চ্যানেলের ঘোষণায় বলা হয়েছে, হ্যারিস ও ওয়ালজ জর্জিয়ায় যে সাক্ষাতকার দেবেন তা ওইদিনই স্থানীয় সময় রাত নয়টায় প্রচার করা হবে। শিকাগোয় ডেমোক্র্যাট দলের কনভেনশন শেষে উভয়দলের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।
সোমবার লেবার ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের ছুটির দিনে জো বাইডেন ও হ্যারিস প্রথমবারের মতো একসাথে হাজির হবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ার পিটসবার্গে। এখানে উভয়ে আমেরিকান শ্রমিক ও ইউনিয়নের ওপর গুরুত্বারোপ করবেন। এরপর মার্কিন নির্বাচনী প্রচারণার বড়ো ধরনের মাইলফলক আগামী ১০ সেপ্টেম্ব্র ট্রাম্প-হ্যারিস বিতর্ক অনুষ্ঠিত হবে। কারণ এ বিতর্কে কোন প্রার্থীই ভুলে যাবেন না জর্জিয়ার আটলান্টায় গত ২৭ জুনের ট্রাম্প-বাইডেন বিতর্কে ব্যর্থতার কারণে ৮১ বছরের জো বাইডেনকে হোয়াইট হাউসের এ দৌড় থেকে বিদায় নিতে হয়েছিল।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।