শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং খাতে দুর্নীতির আরেকটি চিত্র বন্ড ও ট্রেজারি কেলেংকারি

প্রকাশিত - ২৮ আগস্ট, ২০২৪   ০৯:১৬ পিএম
webnews24

আরাফাত দাড়িয়া : অনিয়ম ও দুর্নীতির জন্য এমনিতে বিপর্যস্ত ব্যাংকিং খাত। কতিপয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আলাদা সুযোগ করে দেয়ার জন্য বিগত বছরগুলোতে এসব অনিয়ম হয়ে আসছে। তারুল্য সংকট, অবৈধ ঋণের সুবিধা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমে ছিলো অনিয়মে ভরা। সরকার পরিবর্তনের পরপর এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। সেই সাথে দুর্নীতির আরেকটি চিত্র উঠে এলো। এবার দুর্নীতি ধরা পড়েছে ট্রেজারি বিল ও বন্ডে। বিভিন্ন ব্যাংকে এই খাতটি বছরের পর বছর ঝুঁকিপূর্ণ হয়ে আসছে। গ্রাহকদের ঋণ না দিয়ে সরকার ট্রেজারি বিল ও বন্ড কিনে ব্যাংকগুলো নিশ্চিত মুনাফা তুলে নেয় সর্বোচ্চ চার শতাংশ পর্যন্ত। আর এ কারণে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় আর স্বাভাবিকভাবে বেড়ে যায় মূল্যস্ফীতি। 
বাংলাদেশ ব্যাংক বন্ড ও ট্রেজারি বিলে এসব অনিয়ম ঠেকাতে বিশেষ কমিটি গঠন করেছে বলে জানা গেছে। বিগত বছরের অনিয়মগুলো এবার প্রকাশ্যে আসবে বলে একটি সূত্র জানায়। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সাবেক অর্থনীতিবিদ নুরুল আমিন এ প্রসংগে বলেন, ‘বন্ডের ব্যবসাটা মনে হয় একটু বেশি প্রাধান্য পেয়েছে ব্যাংকিং সেক্টরে। বন্ড বিক্রি করায় ব্যাংকগুলো লাভজনক হচ্ছে বিধায় বাজারে দেদারসে ছেড়েছে তারা। কিন্তু এটাতে যে ক্ষতিগ্রস্থ হচ্ছে গ্রাহকরা এটা তারা আমলে নেয়নি। তাছাড়া সরকারের প্রয়োজন সরকার নিয়েছে। ব্যাংকগুলো বাইরে বিনিয়োগ না করে এখানে দিয়েছে। সবচেয়ে বড় কথা কোন প্রসেসিং নেই, কোন কাগজপত্র নেই, এখানে বিনিয়োগ করলে রিস্ক নেই। বলা বাহুল্য বন্ড ট্রেজারি ক্ষেত্রে খুব সহজেই এই ঋণের ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।’  
সূত্র জানিয়েছে গেলো অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বন্ড ও ট্রেজারি বিলে ৩২ লাখ ২১ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক বছরের বেশি সময় ধরে এমন সুযোগ অবধারিত করে বাংলাদেশ ব্যাংক। তদারকির সুযোগ থাকলেও সেটা কোন ধরনের পর্যালোচনা করা হয়নি। অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। ব্যাংকের কয়েকজন কর্মকর্তারা জানিয়েছেন সাবেক গভর্নর অর্থনৈতিক কৌশল বের করে বন্ড ও ট্রেজারি বিলে এত টাকা ধার দিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে বাজারে অর্থের প্রবাহ কমিয়ে আনতে উদ্যেগ নিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। ব্যয় সংকোচন করে মুদ্রা নিয়ন্ত্রন করবে বলে গলাবাজি করেছিলেন তারা। কিন্তু সেটা ছিলো ¯্রফে কাগজে-কলমের মধে সীমাবদ্ধ। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু ইউসুফ এ প্রসংগে বলেন, ‘সরকার যদি এমনভাবে ইন্টারেষ্ট দিতে হয় তাহলে তো সরকারকে আরো বেশি বিনিয়োগ করে আয় করে তবেই ইন্টারেষ্ট দিতে হবে। এটা তো পরিস্কার বোঝা যায় বিশেষ একটি গোষ্টিকে সুবিধা দেয়ার জন্য এ ধরনের উদ্যেগ গ্রহন করা হয়েছে। তাই এখন থেকে সেই সুযোগ আর না থাকে সেদিকে খেয়াল রাখা।’
কিন্তু ভবিষ্যতে এ ধরনের সুযোগ বড় বড় ব্যবসায়ীরা পাবেন কিনা কিংবা সরকার নিজের জন্য ব্যাংক থেকে বিকল্প পথে টাকা নিবে কিনা এটি কে তদারকি করবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে সব বিষয়ে স্বাধীনতা দিলে এমন সমস্যা তৈরি হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ, ‘অন্যান্য উন্নত বিশ্বের যে কেন্দ্রীয় ব্যাংক তারা কিন্তু সবকিছুর বাইরে থাকে। বাংলাদেশ ব্যাংকেরও তাদের একটা স্বাধীনতা দেয়া দরকার। আমি মনে করি সরকারি এবং বেসরকারী সব ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকা উচিৎ।’ 
বিশ্লেষকরা মনে করেন. আর্থিক খাতের তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং শক্ত অবস্থান দরকার।  এসব বিষয়ে যারা লুটপাট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন তারা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।