শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিধ্বস্ত সুদানে বাঁধ ভেঙে ব্যাপক বিপর্যয়, নিহত অন্তত ৬০

প্রকাশিত - ২৭ আগস্ট, ২০২৪   ০৭:৩০ পিএম
webnews24

প্রভাত ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সুদানে একটি বাঁধ ভেঙে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ করেই বাঁধটি ভেঙে যায় ও বিপর্যয় দেখা দেয়। এই ঘটনায় বর্তমানে সেখানে তল্লাশি অভিযান চলছে। অবশ্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আরবাত বাঁধের ধারণক্ষমতা ২৫ মিলিয়ন কিউবিক মিটার এবং পোর্ট সুদানের উপকূলীয় শহরে অবস্থিত এই বাঁধটি দেশটির পানীয় জলের প্রধান উৎস। মূলত গত ১৬ মাস ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। গৃহযুদ্ধে বিধ্বস্ত এই দেশটি এখন প্রবল বর্ষণ এবং বন্যার সম্মুখীন হচ্ছে। আর এতে করে বহু মানুষ নিহত এবং আরও কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বিবিসি বলছে, লোহিত সাগরের তীরবর্তী এই দেশটিতে এই বাঁধের পতনে খামার এবং বহু গ্রাম ভেসে গেছে। স্থানীয় বাসিন্দা আলি ইসা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, লোকেরা ‘সাতটি গাড়িতে আটকে ছিল - তারা তাদের বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি’। মুসা মোহাম্মদ মুসা নামে আরেকজন বলেন, বাঁধে ভাঙনের পর একটি এলাকায় ‘সমস্ত বাড়িঘর এবং সবকিছু ভেসে গেছে’ বলে তাকে বলা হয়েছে।
বেসরকারী মালিকানাধীন রেডিও দাবাঙ্গা ওয়েবসাইট অনুসারে, ভারী বৃষ্টিপাত সুদানে ফাইবার-অপটিক তারেরও ক্ষতি করেছে, যার ফলে টানা দ্বিতীয় দিনের মতো দেশের অনেক অংশে যোগাযোগ বিঘিœত হয়েছে। স্থানীয় সংবাদপত্র মেরদামীক জানিয়েছে, পাহাড়ে আশ্রয় নেওয়ার পর যারা আটকে পড়েছিল তাদের উদ্ধারের চেষ্টা করছে বিমানবাহিনী। সুদানের পানি কর্তৃপক্ষের পরিচালক ওমর ইসা তাহির স্থানীয় সংবাদ সাইট আখবারকে বলেছেন, বন্যা ‘পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিয়েছে’।
সেনাপ্রধান আবদুল-ফাত্তাহ আল-বুরহান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে, সেনাবাহিনী সমস্ত ‘ফেডারেল এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে এই অঞ্চলের নাগরিকদের সাহায্য করার জন্য এবং তাদের সমর্থন ও সহায়তা দেওয়ার জন্য’ আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে গত বছরের এপ্রিল থেকে লড়াই শুরু হওয়ার পর থেকে সুদান যুদ্ধে নিমজ্জিত রয়েছে।
লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং একাধিক প্রদেশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় চরম এই আবহাওয়া দেশটিতে বিরাজমান খাদ্য ঘাটতিকে কেবল আরও বাড়িয়ে তুলবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।